অন্যান্য খেলা

জাপানকে বড় ব্যবধানে হারাল বাংলাদেশ

এশিয়ান গেমস কাবাডি

বাংলাদেশ ও জাপানের কাবাডি ম্যাচ, খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ও জাপানের কাবাডি ম্যাচের দৃশ্য, খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে, দর্শকরা স্ট্যান্ডে উপভোগ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

এশিয়ান গেমস কাবাডির ছেলেদের ইভেন্টে নিজেদের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশ। অধিনায়ক তুহিন তরফদারের দল ৫২-১৭ পয়েন্টের বিশাল ব্যবধানে হারিয়েছে জাপানকে। উড়ন্ত জয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করল লাল-সবুজের দলটি।

চীনের জিয়াওশান গুয়ালি স্পোর্টস সেন্টারে বাংলাদেশ প্রথমার্ধ থেকে প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে। প্রথমার্ধে ২৫-৫ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায়।

বাংলাদেশের ভলিবল দল জাপানের বিরুদ্ধে খেলছে, দর্শকরা স্টেডিয়ামে উপভোগ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিরে আবারও জাপানকে চেপে ধরে মিজানুর-রাসেল। শেষপর্যন্ত ৫২-১৭ পয়েন্টে ম্যাচ শেষ করে বাংলাদেশ।

মঙ্গলবার শক্তিশালী ভারতের বিপক্ষে খেলবে তুহিন তরফদারের দল।

বাংলাদেশ ও জাপানের কাবাডি ম্যাচের দৃশ্য, খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কাবাডির ছেলেদের ইভেন্টে ‘এ’ গ্রুপে খেলছে বাংলাদেশ। গ্রুপে অন্য দেশগুলো হল- ভারত, চাইনিজ তাইপে, থাইল্যান্ড এবং জাপান।

বিষয়:এশিয়ান গেমস কাবাডি জাপান তুহিন বাংলাদেশ ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…