অন্যান্য খেলা

ভারতের কাছে বড় ব্যবধানে ধাক্কা খেলো বাংলাদেশ

এশিয়ান গেমস হকি

বাংলাদেশ হকির খেলোয়াড়রা মাঠে একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ হকি দলের খেলোয়াড়রা মাঠে একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছে, খেলাধুলার দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

এশিয়ান গেমসে ছেলেদের হকিতে শক্তিশালী ভারতের কাছে ১২-০ ব্যবধানের বড় হার দেখেছে বাংলাদেশ। ললিত-অমিতদের কাছে পাত্তাই পাননি বিপ্লব-ফরহাদ। হ্যাটট্রিক করেন ভারতের হারমানপ্রিত ও মানদীপ সিং।

হাংজুতে গ্রুপপর্বের ২৮তম ম্যাচে শুরু থেকেই বাংলাদেশকে চেপে ধরে ভারত। প্রথম কোয়ার্টারের দ্বিতীয় মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ভারতকে এগিয়ে দেন হারমানপ্রিত। চতুর্থ মিনিটে আবারও পেনাল্টি কর্নার পায় ভারত। নিজের ও ম্যাচের দ্বিতীয় গোলের দেখা পান হারমানপ্রিত। ২-০তে প্রথম কোয়ার্টার শেষ করে ভারত।

দ্বিতীয় কোয়ার্টারে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে ভারত। এই কোয়ার্টারে তারা আরও চার গোল করে। এসময় মানদীপ দুটি গোল করেন। ৬-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় হারমানপ্রিতের দল।

তৃতীয় কোয়ার্টারে এসে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন হারমানপ্রিত সিং। এসময় আরও দুটি গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। ব্যবধান দাঁড়ায় ভারত-৮, বাংলাদেশ-০।

ম্যাচের চতুর্থ বা শেষ কোয়ার্টারে এসে ম্যাচের দ্বিতীয় হ্যাটট্রিক করেন মানদীপ সিং। ভয়ঙ্কর ভারত এসময় বাংলাদেশের জালে আরও চারটি গোল দেয়। ১২-০ ব্যবধানে ম্যাচ শেষ করে বাংলাদেশ।

বাংলাদেশের কিছু প্রচেষ্টা থাকলেও ম্যাচে ফেরার মতো পারফরম্যান্স করতে পারেনি। শেষপর্যন্ত ওই ব্যবধানে শেষ হয় খেলা।

এ জয়ে পাঁচ ম্যাচ শেষে ১৫ পয়েন্টে ‘পুল এ’তে সবার উপরে অবস্থান ভারতের। সমান ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে চারে অবস্থান বাংলাদেশের।

বিষয়:এশিয়ান গেমস চীন বাংলাদেশ ভারত হংজু হারমানপ্রিত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…