চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩০ দেশ নিয়ে বাংলাদেশে বসছে এশিয়ান আর্চারি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৬ অপরাহ্ণ ০৪, নভেম্বর ২০২৫
অন্যান্য খেলা, স্পোর্টস
A A
আর্চারি

আর্চারি

আগামী ৮ নভেম্বর থেকে বাংলাদেশে শুরু হচ্ছে ২৪তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ-২০২৫। ঢাকার জাতীয় স্টেডিয়াম ও আর্মি স্টেডিয়ামে ৮ দিন চলবে আসর, খেলা শেষ হবে ১৪ নভেম্বর। রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে মঙ্গলবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন।

সংবাদ সম্মেলনে ছিলেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সভাপতি ড. মোখলেছুর রহমান, এলওসি চেয়ারম্যান কাজী রাজীব উদ্দিন চপল, জেনারেল সেক্রেটারি তানভীর আহমেদ ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সিটি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর।

এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের এবারের আসর দুই ভেন্যুতে হবে। প্রথমাংশ হবে ৮-১২ নভেম্বর, জাতীয় স্টেডিয়াম ঢাকাতে। এএফসি এশিয়ান কাপ ফুটবল ম্যাচের জন্য বাকি অংশে ১৩-১৪ নভেম্বরের খেলা চলে যাবে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে।

চ্যাম্পিনয়শিপে ৩০ দেশের ২০৯ জন আর্চার অংশ নেবেন। পুরুষ ১১৯ জন, নারী ৯০ জন। প্রতিযোগীরা ইভেন্টের ১০টি পদকের জন্য লড়বেন। তবে দলীয় কর্মকর্তা-বিচারকসহ মোট সংখ্যা দাঁড়াবে ৩১২ জনে।

ফেডারেশন সভাপতি মোখলেসুর রহমান বললেন, ‘আসর হওয়ার কথা ছিল চায়নাতে। তাদের পরাজিত করে এ আসর আমাদের এখানে এনেছি। এবার সরকার আমাদের বেশ সহায়তা করেছে। স্পন্সর প্রতিষ্ঠান সহায়তা করছে, কম পড়লে আরও দেবে। এ আসর সফলভাবে শেষ করার জন্য আপনাদের সহায়তা প্রয়োজন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্চারিএশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপবাংলাদেশ আর্চারি ফেডারেশনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

হাতিরঝিলে সতর্কতাহীন স্পিড ব্রেকার, ঝুঁকিতে চালকরা

হাতিরঝিলে সতর্কতাহীন স্পিড ব্রেকার, ঝুঁকিতে চালকরা

জুন ১৬, ২০২৬

আর্জেন্টিনা-ফ্রান্সের ‘বিশেষ’ পারফরম্যান্স প্রত্যাশা করছি: ওয়াসিম ইকবাল

জুন ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

পোল্যান্ডে পুতিন সমালোচক এক রুশ শিল্পীকে গুলি করে হত্যা

জুন ১৬, ২০২৬

চ্যানেল আই বার্তাকক্ষে সমর্থনে এগিয়ে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায়?

জুন ১৬, ২০২৬

মেসি-এমবাপে-হালান্ডের বিশ্বকাপ শুরু হচ্ছে

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT