চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩ দিন এগিয়ে শ্রীলঙ্কাতেই হবে এশিয়া কাপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২২ অপরাহ্ণ ৩০, মে ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বিপর্যস্ত অবস্থার মধ্যেও আগস্টে এশিয়া কাপ আয়োজন করতে প্রস্তুত শ্রীলঙ্কা। নির্ধারিত সূচির তিন দিন আগেই আসর শুরু করতে চায় দেশটির ক্রিকেট বোর্ড। সোমবার লঙ্কান বোর্ডের সূত্রের বরাতে গণমাধ্যমে এমন খবর এসেছে।

দুবার পেছানোর পর এবছরের ২৭ আগস্ট শুরু হওয়ার কথা এশিয়া কাপের ১৮তম আসর। টুর্নামেন্ট শেষ হওয়ার পরপরই কয়েকটি দলের ব্যস্ত আন্তর্জাতিক সূচি থাকায় আসর ৩ দিন এগিয়ে ২৪ তারিখে আয়োজনের প্রস্তাব এসেছে। এক্ষেত্রে অংশগ্রহণকারী সব দেশের সম্মতিও অপেক্ষায় বোর্ডটি।

‘আন্তর্জাতিক সূচিতে সংঘর্ষ এড়াতে পাকিস্তানসহ অংশগ্রহণকারী কয়েকটি দল সূচির ক্ষেত্রে সামঞ্জস্য আনতে অনুরোধ করেছে। সেপ্টেম্বরের শেষদিকে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সাতটি টি-টুয়েন্টি খেলবে পাকিস্তান। যদি এশিয়া কাপ ২৪ আগস্ট শুরু হয়ে ৭ সেপ্টেম্বর শেষ হয়, তারা সঠিক সময়ে দেশে ফিরতে পারবে।’

এবছর অস্ট্রেলিয়ার মাটিতে টি-টুয়েন্টি বিশ্বকাপ থাকায় ক্ষুদ্র সংস্করণেই এবারের এশিয়া কাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে এসিসি। খেলবে ৬ দল। পাঁচ টেস্ট খেলুড়ে দেশ- শ্রীলঙ্কা, ভারত, বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান সরাসরি অংশ নেবে। বাকি একটি দল আসবে কোয়ালিফায়ার খেলে। আগস্টের মাঝামাঝিতে হবে কোয়ালিফায়ারের ম্যাচগুলো।

শ্রীলঙ্কার প্রস্তাবিত সূচি অনুযায়ী ৭ সেপ্টেম্বর শেষ হবে এশিয়া কাপ। সেখান থেকে ফিরেই অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ পূর্ববর্তী ক্যাম্প সারতে যাবে বাংলাদেশ। অক্টোবরের শুরুতে নিউজিল্যান্ডে একটি ত্রিদেশীয় সিরিজ খেলার কথা রয়েছে টাইগারদের।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এশিয়া কাপ ২০২২পাকিস্তানবাংলাদেশলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

ঘটনার পর এলাকাবাসী সন্দেহভাজন একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

পূর্ব শত্রুতার জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা, আটক ১

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের জবাব পুরোপুরি অগ্রহণযোগ্য: ট্রাম্প

মে ১১, ২০২৬

অসুস্থ নোবেলজয়ী নার্গিস মোহাম্মদিকে জামিন, হাসপাতালে স্থানান্তর

মে ১১, ২০২৬

শুরুর ধাক্কা সামলে আবারও মুমিনুল-শান্ত জুটিতে এগোচ্ছে বাংলাদেশ

মে ১১, ২০২৬

কিশোরগঞ্জে ধান শুকাতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT