চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবর ১৫১, ইফতিখার ১০৯, পাকিস্তান ৩৪২

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৫ অপরাহ্ণ ৩০, আগস্ট ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
পাকিস্তান ক্রিকেটাররা মাঠে, ইফতিখার ও বাবর আজমের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইনিংসের শুরুতে কিছুটা চাপে পড়লেও অধিনায়ক বাবর আজম এবং ইফতিখার আহমেদের সেঞ্চুরিতে নেপালকে বিশাল লক্ষ্য দিয়েছে পাকিস্তান। বাবর ক্যারিয়ারের ১৯তম সেঞ্চুরি তুলে থেমেছেন ১৫১ রানে, ইফতিখার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে ১০৯ রানে অপরাজিত থাকেন। পাকিস্তান তুলেছে ৩৪২ রান।

মুলতান ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন স্বাগতিক অধিনায়ক বাবর আজম। নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৩৪২ রান তুলেছে পাকিস্তান।

পাকিস্তান ইনিংসের সর্বোচ্চ রান অধিনায়ক বাবরের। আসরের প্রথম সেঞ্চুরিটি আসে ১০৯ বলে। এশিয়া কাপে ব্যক্তিগত দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসের মালিক হয়েছেন বাবর। ক্যারিয়ারে দ্বিতীয়বার ১৫০ রানের দেখা পেয়েছেন। ১৩১ বলে ১৫১ রানে সোমপারের বলে ক্যাচ হয়ে থামে তার ইনিংস। যা ১৪ চারের সঙ্গে ৪ ছয়ের মারে সাজানো।

Banglabid

ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ রান ডানহাতি ইফতিখার আহমেদের। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি মাত্র ৬৭ বলে তুলেছেন। ঝড়ো ইনিংসে ৭১ বলে ১০৯ রানে অপরাজিত থাকেন। ইনিংস সাজানো ১১ চারের সঙ্গে ৪ ছক্কায়।

ষষ্ঠ উইকেট জুটিতে ইফতেখার ও বাবর ১৩১ বলে ২১৪ রানের বিশাল জুটি গড়েন। জুটিতে বাবরের ৬০ বলে ১০২ এবং ইফতিখারের ৭১ বলে ১০৯ রানের অবদান।

নেপালের বিপক্ষে ভালো শুরু করতে পারেননি পাকিস্তানের ওপেনাররা, ২৫ রানের মধ্যে দুই ওপেনার ফখর জামান (১৪) ও ইমাম উল হকের (৫) উইকেট হারায় স্বাগতিক দল। তিনে নেমে বাবর ১০৬ বলে ৮৬ রানের জুটি গড়েন মোহাম্মদ রিজওয়ানের সাথে।

Reneta

দিপেন্দ্র আইরের দুর্দান্ত থ্রোতে রানআউট হওয়ার আগে রিজওয়ান করে যান ৪৪ রান। পরে আগা সালমানের সাথে জুটি গড়ার চেষ্টা করেন বাবর। ডানহাতি আগা বেশিক্ষণ টিকতে পারেননি। সন্দ্বীপ লামিচানের বলে আউট হওয়ার আগে করেন মাত্র ৫ রান।

নেপাল পেসার সোমপাল কামি ১০ ওভারে ৮৫ রানে নেন ২টি উইকেট। পেসার কারান খেত্রী ছেত্রী ৯ ওভারে ৫৪ রানে একটি ও স্পিনার সন্দ্বীপ লামিচানে ১০ ওভারে ৬৯ রানে একটি করে উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইফতেখারএশিয়া কাপএশিয়া কাপ-২০২৩দিপেন্দ্রনেপালপাকিস্তানবাবরমুলতানরিজওয়ানলামিচানেলিড স্পোর্টসসোমপাল
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT