চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বদলে গেল এশিয়া কাপে ম্যাচ শুরুর সময়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৫ অপরাহ্ণ ৩০, আগস্ট ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
দুবাই স্টেডিয়াম

দুবাই স্টেডিয়াম

সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে গড়াতে চলেছে এশিয়া কাপ টি-টুয়েন্টি। মধ্যপ্রাচ্যে তীব্র গরম থাকায় আসরে ম্যাচ শুরুর সময়ে পরিবর্তন আনা হয়েছে। বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে এমিরেটস ক্রিকেট বোর্ড।

আসন্ন আসরের ১৯টি ম্যাচের ১৮টিতেই পরিবর্তন আনা হয়েছে। ম্যাচগুলো স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় শুরুর কথা থাকলে ৩০ মিনিট পেছানো হয়েছে। অর্থাৎ, স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়) গড়াবে ম্যাচ।

কেবল ১৫ সেপ্টেম্বর আবুধাবিতে গড়াতে চলা টুর্নামেন্টের সপ্তম ম্যাচটি হবে স্থানীয় সময় বিকেল ৪টায়, অর্থাৎ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। সে ম্যাচে স্বাগতিক আমিরাতের মুখোমুখি হবে ওমান।

আগামী ৯ সেপ্টেম্বরে আবুধাবিতে পর্দা উঠে ২৮ সেপ্টেম্বর দুবাইতে ফাইনাল নিয়ে পর্দা নামবে আসন্ন আসরের। টুর্নামেন্টের ১৯টি ম্যাচের মধ্যে ১১টি হবে দুবাইয়ে, বাকি আটটি আবুধাবিতে।

৮ দলের অংশগ্রহণে গড়াতে চলা আসরটিতে বাংলাদেশের অবস্থান ‘বি’ গ্রুপে, প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। ‘এ’ গ্রুপে খেলবে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরব আমিরাত ক্রিকেটএশিয়া কাপএশিয়া কাপ-২০২৫ওমানলিড স্পোর্টসসংযুক্ত আরব আমিরাত
শেয়ারTweetPin

সর্বশেষ

চিড়িয়াখানা থেকে কেনো সরানো হলো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে?

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিচার প্রশাসনে বড় রদবদল, ২২ বিচারক বদলি

জুন ২৩, ২০২৬

গোপালগঞ্জে মাঠে নেই আওয়ামী লীগ, সেনাবাহিনীর কঠোর অবস্থান

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রায় চার মাস পরে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’

জুন ২৩, ২০২৬
ছবি: এআই।

নিরাপত্তা বলয়ের ওপারে নীরবতা: নব্য-সাব-অল্টার্ন ও জ্ঞানতাত্ত্বিক সহিংসতার নতুন রূপ

জুন ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT