চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত ম্যাচ নিয়ে বাড়তি চাপে নেই বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৯ অপরাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে, ভারতীয় ক্রিকেটাররা আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত ম্যাচ নিয়ে বললেন মেহেদী

বুধবার বাংলাদেশ-ভারত এশিয়া কাপ সুপার ফোরের মহারণ। প্রতিবেশী দেশটির সঙ্গে যেকোনো ফরম্যাটে দুদলের একটা আলাদা চাপ কাজ করে মাঠে কিংবা মাঠের বাইরে। দুদলই চাইবে জিতে ফাইনালের পথ এগিয়ে রাখতে। ম্যাচের আগেরদিন টাইগার অলরাউন্ডার শেখ মেহেদী হাসান জানালেন, প্রতিপক্ষ নিয়ে মাথাব্যথা নেই।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় মাঠে নামবে দুদল।

ভারতের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে চাপ অনুভব করছেন না মেহেদী। বলছেন, ‘অন্য ম্যাচগুলোর মতোই এটা সাধারণ আরেকটা ম্যাচ। ম্যাচ জেতার পর না, শুরু থেকেই আমরা স্বাভাবিক থাকার চেষ্টা করি। যেটা আমাদের শরীরিক ভাষা-চিন্তাভাবনা, আমরা ওভাবেই থাকি। আমরা শুধু একটা ক্রিকেট ম্যাচ খেলতে নামছি। প্রতিপক্ষ ভারত হোক আর অস্ট্রেলিয়া, সেটা আমাদের মাথাব্যথা না।’

ভারতের বিপক্ষে জয় পেলে ফাইনালের পথে অনেকটা এগিয়ে থাকবে বাংলাদেশ। কিন্তু পরিসংখ্যান বলছে মুখোমুখি ১৭টি টি-টুয়েন্টিতে কেবল একটি জয় লাল-সবুজদের। মেহেদী অবশ্য পুরনো পরিসংখ্যান নিয়ে ভাবতে নারাজ। ভাবছেন বর্তমান ম্যাচ নিয়ে, বলছেন- ‘বাড়তি চাপ নেই। সবকিছু নির্ভর করে ম্যাচের পরিস্থিতির উপর। আমাদের সবধরনের সিদ্ধান্ত হবে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী।’

বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা তুঙ্গে। মেহেদী সেসবকে গুরুত্ব দিচ্ছেন না। বলেছেন, ‘আমরা সেসব নিয়ে ভাবছি না। এটা আপনারা (গণমাধ্যম) তৈরি করেন, বা ভক্তরা করে। আমরা যেভাবে প্রতিটি আন্তর্জাতিক ম্যাচ খেলি, সেভাবেই খেলব স্বাভাবিকভাবে।’

এক জয়ে সমান দুপয়েন্টে ভারতের অবস্থান সুপার ফোর টেবিলে শীর্ষে, রানরেটে পিছিয়ে বাংলাদেশ দুইয়ে। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৪ উইকেটের জয় তুলেছে লিটন দাসের দল। প্রথম ম্যাচে ভারত ৬ উইকেটে হারিয়েছে পাকিস্তানকে। ভারতের বিপক্ষে ম্যাচের পরদিনই পাকিস্তানের বিপক্ষে নামতে হবে লিটনদের।

ট্যাগ: এশিয়া কাপ-২০২৫বাংলাদেশভারতমেহেদীলিটন দাসলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ট্রাম্পের ভিসানীতি মার্কিন অর্থনীতিতে যে প্রভাব ফেলবে

পরবর্তী

শাহরুখের হাতে এক টুকরো ‘ইতিহাস’!

পরবর্তী
শাহরুখ খানকে সম্মাননা প্রদান করছেন একজন মহিলা কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহরুখের হাতে এক টুকরো ‘ইতিহাস’!

ফায়ার ফাইটার শামীম আহমেদ, বাংলাদেশে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টঙ্গীতে কারখানায় আগুন: অগ্নিদগ্ধ ফায়ার ফাইটার শামীম আহমেদ মারা গেছেন

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT