চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুপার ফোরে বাংলাদেশের প্রথম পরীক্ষা পাকিস্তান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২২ পূর্বাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

শ্রীলঙ্কার বিপক্ষে হারে আসরের গ্রুপপর্ব থেকেই বাংলাদেশের বিদায়ের শঙ্কা ছিল। তবে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে টাইগাররা সুপার ফোর নিশ্চিত করেছে। সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম পরীক্ষা।

বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে লড়বে টিম টাইগার্স। খেলা শুরু বেলা সাড়ে ৩টায়। সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও গাজী টিভি।

চলতি আসরে ‘বি’ গ্রুপে ছিল বাংলাদেশ। গ্রুপ সঙ্গী শ্রীলঙ্কা ও আফগানিস্তান। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে হেরেছিল সাকিব আল হাসানের দল। দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে হারায় ৮৯ রানে। ফলে রানরেটে ভালো অবস্থানে থাকায় টাইগারদের সুপার ফোর নিশ্চিত হয়।

অন্যদিকে, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মধ্যে সুপার ফোরের লড়াইয়ে লক্ষ্যের কাছাকাছি পৌঁছেছিল আফগানরা। ৩৭.১ ওভারে তাড়া করতে হতো শ্রীলঙ্কার সংগ্রহ করা ২৯১ রান। এক বল বাকি থাকতে ২৮৯ রান করে খেই হারিয়ে ফেলে আফগানিস্তান। শেষ অবধি ৩৭.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে দুই রানে পরাজিত হয়। ফরে লঙ্কানরা সুপার ফোরে উত্তীর্ণ হয়।

সুপার ফোরের লড়াইয়ের আগে অবশ্য টাইগারদের একটা দুঃসংবাদও পেতে হয়েছে। হ্যামস্ট্রিংয়ের চোটে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন দারুণ ফর্মে থাকা নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে ৮৯ রানের পাশাপাশি আফগানিস্তান ম্যাচে করেছেন ১০৪ রান। তার জায়গায় ফিরেছেন জ্বরের কারণে আসর শুরুর আগে ছিটকে যাওয়া উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস।

বাংলাদেশ-পাকিস্তান দ্বৈরথে অবশ্য পরিসংখ্যানে এগিয়ে পাকিস্তান। ওয়ানডেতে দুই দলের মুখোমুখিতে পাকিস্তানের জয় ৩২টিতে, আর বাংলাদেশ জিতেছিল ৫ ম্যাচে।

Reneta

এশিয়া কাপের দুই ফরম্যাট মিলিয়ে দল দুটি মুখোমুখি হয়েছিল মোট ১৪ বার। যেখানে ১২ ম্যাচ জিতেছে পাকিস্তান আর বাংলাদেশ জিতেছে দুটি ম্যাচে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ-২০২৩পাকিস্তানবাবরবাংলাদেশলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

নিউ ইয়র্কে দুই বাংলার শিল্পীদের মিলনমেলা

জুলাই ৫, ২০২৬

বরিশালে ব্যবসায়ীকে মারধর ও চেক-স্ট্যাম্পে স্বাক্ষরের সিসিটিভি ফুটেজ

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের মুখপাত্র হলেন আবু হানিফ

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারি অনুষ্ঠানের ব্যানার ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

‘পল্লী উন্নয়ন দিবস’ উপলক্ষে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT