চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিজওয়ান-ইফতিখার ঝড়ে লড়াই করার পুঁজি পেল পাকিস্তান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০০ অপরাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
পাকিস্তানের ক্রিকেটাররা মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃষ্টি বিঘ্নিত এশিয়া কাপের সুপার ফোরে ‘অঘোষিত’ সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট হাতে শুরুটা ভালো করতে পারেনি পাকিস্তান। দ্বিতীয় উইকেট জুটিতে কিছুটা রান পেলেও ১৩০ রানে হারায় পাঁচ ব্যাটারকে। পরে মোহম্মদ রিজওয়ানের ৮৬ রানের ইনিংস ও ইফতিখার আহমেদের ক্যামিওতে লড়াই করার মত সংগ্রহ পেয়েছে পাকিস্তান।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটে নেমে বৃষ্টির কারণে বেঁধে দেয়া ৪২ ওভারে ৭ উইকেটে ২৫২ রান সংগ্রহ করে পাকিস্তান। ফাইনালে যেতে বৃষ্টিআইনে ৪২ ওভারে শ্রীলঙ্কার লাগবে ২৫২ রান।

বৃহস্পতিবার ম্যাচ শুরুর আগেই হানা দিয়েছিল বৃষ্টি। নির্ধারিত সময়ের সোয়া দু’ঘণ্টা পর গড়ায় ম্যাচ। প্রথম দফায় ওভার কাটা হয় ৫টি করে। পাকিস্তানের ব্যাটের সময় ফের বৃষ্টির হানায় আরও তিন ওভার কাটা হয়। অর্থাৎ, ৪২ ওভার করে ইনিংস নির্ধারণ করা হয়।

Banglabid

বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় খেলা শুরুর কথা থাকলেও বৃষ্টির কারণে তা হয়নি। অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩০ মিনিটে টস হয়। ৫টা ৪৫ মিনিটে গড়ায় লড়াই।

আগে ব্যাটে নেমে লঙ্কান বোলারদের তোপে ভালো করতে পারেনি পাকিস্তানের ওপেনিং জুটি। ৪.২ ওভারে দলীয় ৯ ওভারে ফখর জামান ফেরেন। দ্বিতীয় উইকেট জুটিতে ৬৪ রান তোলেন আবদুল্লাহ শফিক ও বাবর আজম। ১৬তম ওভারের শেষ বলে বাবর ফিরে যান। ৩৫ বলে ২৯ রান করেন তিনি।

২১.৪ ওভারে তৃতীয় উইকেট হারায় পাকিস্তান। ফিফটি করা শফিক ফেরেন পাথিরানার শিকার হয়ে। ৬৯ বল ৫২ রান করেন এই ওপনোর। দুই ওভার পরেই ফেরেন মোহাম্মদ হারিস। ৯ বলে ৩ রান করে শিকার হন পাথিরানার। ২৭.৪ ওভারে মাহেশ থিকাসানার বলে বোল্ড হয়ে ফেরেন মোহাম্মদ নাওয়াজ। ১২ বলে ১২ রান করেন তিনি।

Reneta

নাওয়াজ ফেরার পরই বৃষ্টি হানা দেয় মাঠে। এ দফায় খেলা বন্ধ ছিল প্রায় ৩০ মিনিট। বৃষ্টির আগে পাকিস্তানের সংগ্রহ ছিল ২৭.৪ ওভারে ৫ উইকেটে ১৩০ রান।

বৃষ্টির পর নেমে ব্যাট হাতে ঝড় তোলেন মোহাম্মদ রিজওয়ান ও ইফতিখার আহমেদ। ৩৩.৫ ওভারে তিন চার ও দুই ছক্কায় ৪৮ বলে ফিফটি পুর্ণ করেন রিজওয়ান। ৪০.৩ ওভারে দলীয় ২৩৮ রানে মাথিশা পাথিরানার বলে দাসুন শানাকার হাতে ক্যাচ দিয়ে ফেরেন ইফতিখার। ৪০ বলে চারটি চার ও দুটি ছক্কায় ৪৭ রান করেন তিনি।

পরের ওভারে দলীয় ২৪৩ রানে প্রমোধ মাধুশানের বলে কুশল মেন্ডিসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন শাদাব খান। এরপর শাহীন শাহ আফ্রিদীকে নিয়ে ইনিংস শেষ করেন রিজওয়ান। ছয়টি চার ও দুই ছক্কায় ৭৩ বলে ৮৬ রানে অপরাজিত ছিলেন রিজওয়ান। শাহিন অপরাজিত ছিলেন ১ রানে।

লঙ্কানদের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন মাথিশা পাথিরানা। প্রমোধ মাধুশান নেন দুটি উইকেট। এছাড়া দুনিথ ওয়েল্লাগে ও মাহেশ থিকসানা নেন একটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইফতিখারএশিয়া কাপ-২০২৩নাওয়াজপাকিস্তানপাথিরানারিজওয়ানলিড স্পোর্টসশফিকশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়ার পিচে নাহিদের অনুপস্থিতি কতটা ভোগাবে বাংলাদেশকে?

আগস্ট ১২, ২০২৬

বিদ্যুৎ ও গ্যাস সংকট মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

ফ্লোরিডায় ‘এশিয়ান ফেস্টিভ্যাল’-এর গ্র্যান্ড অ্যানাউন্সমেন্ট ও এক্সিকিউটিভ গালা অনুষ্ঠিত

আগস্ট ১২, ২০২৬

পরিবেশ রক্ষায় চীনের নতুন উদ্যোগ, শুরু হচ্ছে বড় পরিসরে বন ও প্রকৃতি পুনরুদ্ধার প্রকল্প

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

মৌসুমি ফলে কেন বাড়বে আপনার আগ্রহ?

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT