ক্রিকেট

ওভার না কেটেই শুরু হল ভারত-পাকিস্তান মহারণ

ক্রিকেট ম্যাচের জন্য মাঠে প্রস্তুতি নিচ্ছেন খেলোয়াড়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

মাঠে ক্রিকেট খেলোয়াড়রা প্রস্তুতি নিচ্ছেন, ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছে ভারত-পাকিস্তান দল. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারত-পাকিস্তান ম্যাচে রিজার্ভ-ডে’ও দেখেছে বৃষ্টির মুখ। চিরপ্রতিদ্বন্দ্বী দুদলের লড়াই শুরুতে হল বিলম্ব। পৌনে দু-ঘণ্টা পর মিলেছে সুখবর। বাংলাদেশ সময় বিকেল ৫টা ১০ মিনিটে মাঠে গড়িয়েছে খেলা। কোনো ওভার কাটা যাচ্ছে না। বৃষ্টি আর বাধা না হলে দর্শকরা দেখবে ৫০ ওভারের ম্যাচই।

সোমবার পাকিস্তানের হয়ে ফিল্ডিংয়ে নামবেন না হারিস রউফ। রোববার প্রথমদিনে পিঠের চোটে পড়ায় তিনি মাঠে নামছেন না।

রোববার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় মাঠে নেমেছিল দুদল। বৃষ্টি নামার আগে ২৪.১ ওভারে ২ উইকেটে ১৪৭ রান সংগ্রহ করে ভারত। সেখান থেকেই শুরু হবে ম্যাচ। অর্থাৎ, সোমবার আরও ২৫.৫ ওভার ব্যাটের সুযোগ পাচ্ছে ভারত। বিরাট কোহলি (৮) ও লোকেশ রাহুল (১৭) শুরু করবেন ইনিংস।

যদি রিজার্ভ-ডে’তে বৃষ্টি আবারও হানা দেয়, তাহলে সময়ের উপর নির্ভর করে ওভার কাটা হবে। সেক্ষেত্রে বৃষ্টি আইন অনুযায়ী পাকিস্তানকে লক্ষ্য বেধে দেয়া হবে। ম্যাচের ফলাফল পেতে পাকিস্তানকে অন্তত ২০ ওভার ব্যাট করাতে হবে। সেটা না হলে পয়েন্ট ভাগাভাগি করবে দুদল।

বিষয়:এশিয়া কাপ-২০২৩ কলম্বো পাকিস্তান ভারত হারিস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…