চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিয়ন্ত্রিত বোলিংয়ে ভারতকে চেপে ধরেছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২০ অপরাহ্ণ ১৫, সেপ্টেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

অভিষিক্ত পেসার তানজিম হাসান সাকিবের জোড়া আঘাতে ইনিংসের শুরুতে দুই ব্যাটারকে হারায় ভারত। এরপর আঘাত হানেন মেহেদী হাসান মিরাজ ও শেখ মেহেদী। চার ব্যাটারকে হারিয়ে চাপে পড়া ভারতের হাল ধরেন শুভমন গিল ও সূর্যকুমার যাদব। তাদের ৪৫ রানের জুটিতে আঘাত হানেন সাকিব আল হাসান। ১৩৯ রানে পাঁচ ব্যাটারকে ফিরিয়ে ভারতকে চেপে ধরেছে টিম টাইগার্স।

এশিয়া কাপে সুপার ফোরে শেষ ম্যাচে বাংলাদেশের দেয়া ২৬৬ রানের লক্ষ্যে ব্যাট করছে ভারত। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৬ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৬৩ রান তুলেছে ভারত। ১১২ বলে ৯৩ রানে ওপেনার শুভমান গিল ও ৬ বলে ৭ রানে রবীন্দ্র জাদেজা অপরাজিত আছেন।

এশিয়া কাপ সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা ডানহাতি পেসার তানজিম হাসান সাকিব ক্যারিয়ারের প্রথম ওভারেই নিয়েছেন উইকেট। ফেরান ভারতের অধিনায়ক বিপদজ্জনক ব্যাটার রোহিত শর্মাকে। নিজের দ্বিতীয় ওভারে ফেরান তিলক ভার্মাকেও। তানজিমের জোড়া আঘাতে চাপে পড়ে ভারত।

২ বল খেলে কোন রান যোগ করার আগেই বিজয়ের হাতে ক্যাচ দিয়ে ফেরেন রোহিত। রোহিতের দেখানো পথে হাটেন ভারতের অভিষিক্ত ব্যাটার তিলক ভার্মা। তানজিম সাকিবের বলে আউট হওয়ার আগে করেন মাত্র ৫ রান। দুর্দান্ত বলে বোল্ড হন ভার্মা।

তৃতীয় উইকেট জুটিতে ৫৭ রান তোলেন লোকেশ রাহুল ও শুভমন গিল। ১৭.১ ওভারে দলীয় ৭৪ রানে শেখ মেহেদীর বলে শামীম হোসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন রাহুল। ৩৯ বলে ১৯ রান করেন এই উইকেটরক্ষক ব্যাটার।
২০তম ওভারের শেষ বলে ছক্কা হাঁকিয়ে ফিফটি পূর্ণ করেন গিল। ফিফটি ছোঁয়া ইনিংসে ছিল ছয়টি চার ও একটি ছক্কার মার।

২৩.৩ ওভারে দলীয় ৯৪ রানে চতুর্থ ব্যাটারকে হারায় ভারত। মেহেদী হাসান মিরাজের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ফেরেন ঈশান কিষাণ। ১৫ বলে ৫ রান করেন। পঞ্চম আঘাত হানেন সাকিব আল হাসান। ৩২.৪ ওভারে বোল্ড করে ফেরান সূর্যকুমার যাদবকে। ৩৪ বলে ২৬ করেন যাদব।

Reneta

এর আগে ব্যাটে নেমে টপঅর্ডারের ব্যর্থতায় শুরুতে চাপে পড়েছিল বাংলাদেশ। পঞ্চম উইকেট জুটিতে সাকিব-হৃদয়ের শতরান জুটিতে চাপ কাটিয়ে উঠলেও ফের চাপে পড়ে। শেষদিকে নাসুম আহমেদ ও শেখ মেহেদীর ক্যামিওতে ভারতকে ২৬৫ রান সংগ্রহ করে টিম টাইগার্স।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ-২০২৩কলম্বোতানজিদতানজিমবাংলাদেশভারতলিটনলিড স্পোর্টসসাকিবহৃদয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গহীন পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব

পরবর্তী

গিলের সেঞ্চুরি, জমে উঠেছে লড়াই

পরবর্তী

গিলের সেঞ্চুরি, জমে উঠেছে লড়াই

গিলকে ফেরালেন শেখ মেহেদী, চালক বাংলাদেশ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে ফেসবুকে বড় ধরনের বিভ্রাট, লগইনে সমস্যা

জুলাই ১৯, ২০২৬

স্পেনের হাতেই বিশ্বকাপ দেখতে চান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

জুলাই ১৯, ২০২৬

স্পেন বনাম আর্জেন্টিনা: ফাইনালের আগে পরিসংখ্যান কী বলে?

জুলাই ১৯, ২০২৬

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতেছেন বাংলাদেশের তারকারা

জুলাই ১৯, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমাণ সৌর সেচযন্ত্র দেখাচ্ছে নতুন সম্ভাবনা

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT