ক্রিকেট

কুম্বলেকে টপকাতে ৫, পাঁচশ ছুঁতে ১, তিন রেকর্ডের মুখে অশ্বিন

অশ্বিনের উত্তেজনাপূর্ণ উদযাপন ক্রিকেট ম্যাচে. Channel i News - চ্যানেল আই নিউজ

অশ্বিন ক্রিকেট ম্যাচে উত্তেজনাপূর্ণ উদযাপন করছেন, অন্য খেলোয়াড়রা পাশে রয়েছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টের আগে দারুণ এক মাইলফলকের সামনে ভারতের অফস্পিনার রবীচন্দ্রন অশ্বিন। ঘরের মাঠে সর্বোচ্চ উইকেট শিকারি হতে আর মাত্র ৫ উইকেট চাই ৩৭ বর্ষী তারকার। রেকর্ডের বর্তমান মালিক কিংবদন্তি সাবেক লেগ স্পিনার অনিল কুম্বলে।

কুম্বলে ঘরের মাঠে ৬৩ টেস্ট খেলেছেন। ৩৫০ উইকেট নিয়ে ঘরের মাটিতে সর্বোচ্চ শিকারের রেকর্ড ধরে রেখেছেন। যারমধ্যে ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন ২৫ বার এবং ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ বার ১০ বা ততোধিক উইকেটের দেখা পেয়েছেন। টেস্টে এক ইনিংসে ১০ উইকেট নেয়ার কীর্তিও আছে তার।

অশ্বিনের উইকেট সংখ্যা এখন ৩৪৬। খেলেছেন কুম্বলের চেয়েও কম, ৫৭ ম্যাচ। এর মধ্যে ২৬ বার পাঁচ বা তার বেশি উইকেট শিকার করেছেন ইনিংসে এবং ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ১০ বা ততোধিক উইকেট নিয়েছেন ৬ বার।

স্পিন-অলরাউন্ডার অশ্বিন আরেকটি মাইলফলকের সামনে আছেন। ৯৭ টেস্ট খেলে ৫০০ উইকেট থেকে এক উইকেট দূরে আছেন। বর্তমানে তার উইকেট সংখ্যা ৪৯৯টি।

ইংল্যান্ডের বিপক্ষে আর ৩ উইকেট পেলে আরেকটি মাইলফলক ছোঁবেন অশ্বিন। প্রথম ভারতীয় বোলার হিসেবে ইংল্যান্ডের বিপক্ষে ১০০ উইকেট নেয়ার কীর্তি গড়বেন। অন্যদিকে ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসনের ভারতের বিপক্ষে উইকেট সংখ্যা ১০০ ছাড়িয়েছে।

বিষয়:অশ্বিনঅ্যান্ডারসনইংল্যান্ডকুম্বলেভারতলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…