চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যান্ডারসনকে পেছনে ফেলে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে অশ্বিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০১ অপরাহ্ণ ০১, মার্চ ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে ইংল্যান্ড পেসার জেমস অ্যান্ডারসনকে সরিয়ে শীর্ষে উঠে এসেছেন ভারতের অফস্পিনার রবীচন্দ্রন অশ্বিন। চার বছর পর আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এক সপ্তাহের বেশি থাকতে পারলেন না ৪০ বর্ষী অ্যান্ডারসন।

বুধবার র‍্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। ২০১৯ সাল থেকে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্সকে নামিয়ে একনম্বরে উঠেছিলেন অ্যান্ডারসন। তাকে সরালেন অশ্বিন।

দিল্লিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে গাভাস্কার-বোর্ডার ট্রফির দ্বিতীয় টেস্টে ৬ উইকেট নিয়েছেন অশ্বিন। সিরিজের বাকি দুই টেস্টে ছন্দ ধরে রেখে শীর্ষ আরও মজবুত করার সুযোগ ৩৬ বর্ষী তারকার। ৮৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে এখন তিনি।

ভারতের আরেক পেসার জাসপ্রিত বুমরাহ ও পাকিস্তানের পেসার শাহীন শাহ আফ্রিদি এক ধাপ করে এগিয়ে চতুর্থ ও পঞ্চম স্থানে উঠেছেন। যদিও এ দুই বোলার গত বছরের জুলাই থেকে কোনো টেস্ট খেলেননি। ইংল্যান্ডের অলি রবিনসন দুধাপ পিছিয়ে ৬ নম্বরে নেমে যাওয়াতে তাদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে।

অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ আরও মজবুত করেছেন রবীন্দ্র জাদেজা। তার সতীর্থ আশ্বিন রয়েছেন দুইয়ে। বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান তিনে।

ইংল্যান্ডের ব্যাটার জো রুট গত সপ্তাহে ওয়েলিংটন টেস্টে অপরাজিত ১৫৩ ও ৯৫ রান করার পর অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে দুধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠে এসেছেন। ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে বাবর আজম ও ট্রাভিস হেডকে পেছনে ফেলে তৃতীয় স্থানে এখন তিনি।

Reneta

টেস্ট ব্যাটারদের মধ্যে মার্নাস লাবুশেন আছেন শীর্ষে। অজিদের স্টিভেন স্মিথ দ্বিতীয় স্থানে। ১৫ ধাপ এগিয়েছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। ছয়টি টেস্ট খেলে বিরাট কোহলিকে পেছনে ফেলে ১৬তম স্থানে রয়েছেন তিনি। দশ ইনিংসে ৯৮.৭৭ স্ট্রাইক রেটে ৮০৯ রান করেছেন ব্রুক। ভারতের তারকা ব্যাটার কোহলি আছেন ১৭তম স্থানে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অশ্বিনঅ্যান্ডারসনআইসিসি র‌্যাঙ্কিংকোহলিটেস্ট ক্রিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

‘অজুহাত দিতে চাই না, তবে এটা পরিষ্কার পেনাল্টি ছিল’

মে ৬, ২০২৬

পদত্যাগ না করার সিদ্ধান্তে অনড় মমতা, কী হতে পারে পরবর্তী ধাপ?

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জামায়াত জোটের এমপি হিসেবে শপথ নিলেন নুসরাত তাবাসসুম

মে ৬, ২০২৬

নেইমারের গোলেও জয় পায়নি সান্তোস

মে ৬, ২০২৬
জিমেইলের নাম পরিবর্তন

জিমেইলের ‘অদ্ভুত’ নাম পরিবর্তনে গুগলের নতুন ফিচার

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT