ক্রিকেট

মায়ের অসুস্থতা, রাজকোট টেস্টে আর খেলবেন না অশ্বিন

অশ্বিনের ছবি, বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড় অশ্বিন ক্যাম্পে প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের স্পিন অলরাউন্ডার রবীচন্দ্রন অশ্বিন মায়ের গুরুতর অসুস্থতার কারণে রাজকোট টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। অনিল কুম্বলের পর দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে ৫০০ টেস্ট উইকেট নেওয়ার মাত্র কয়েক ঘণ্টা পরই তিনি নিজেকে ম্যাচ থেকে প্রত্যাহার করে নেন।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক বিজ্ঞপ্তিতে অশ্বিন ও তার পরিবারের প্রতি আন্তরিক সমর্থনের কথা জানিয়েছে। এতে বলা হয়, বোর্ড এবং দল অশ্বিনকে যেকোনো প্রয়োজনীয় সহায়তা প্রদান অব্যাহত রাখবে। প্রয়োজন অনুযায়ী সহায়তা দেয়ার জন্য যোগাযোগের রাস্তা খোলা রাখবে।

পরবর্তীতে বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা তার এক্স হ্যান্ডলে লেখেন, অশ্বিনের মায়ের দ্রুত সুস্থতা কামনা করছি। তাকে রাজকোট টেস্ট ছেড়ে চেন্নাইতে তার মায়ের সাথে থাকতে হবে।

রাজকোট টেস্টের খেলা তিন দিন খেলা বাকি থাক অবস্থায় অশ্বিন চলে যাওয়ায় দশজনের দলে পরিণত হওয়ার পথে ভারত। নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় আঘাত পেলে কিংবা করোনাভাইরাসে আক্রান্ত হলে ম্যাচ চলাকালীন তার বদলি নামানো যায়। ৩৭ বর্ষী ক্রিকেটারের ক্ষেত্রে এমন কিছু না হওয়ায় একজন কম নিয়েই ইংল্যান্ডের বিপক্ষে টিম ইন্ডিয়াকে লড়তে হবে। অশ্বিনের অনুপস্থিতিতে টেস্টের বাকি সময়ে স্পিন আক্রমণে রবীন্দ্র জাদেজা এবং কুলদীপ যাদবকে বাড়তি দায়িত্ব নিতে হবে।

ভারত-ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন ইংলিশ ব্যাটার জ্যাক ক্রলিকে আউট করে তার একটি পূরণ করে ৫০০ উইকেটের এলিট ক্লাবে প্রবেশ করেন।

বিষয়:অশ্বিন ইংল্যান্ড ভারত ভারত-ইংল্যান্ড টেস্ট ভারত-ইংল্যান্ড সিরিজ রাজকোট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…