অর্থনীতি

আশুলিয়া শিল্পাঞ্চলে খুলেছে সকল পোশাক কারখানা

আশুলিয়া শিল্পাঞ্চলে পোশাক কারখানায় শ্রমিকরা কাজ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আশুলিয়া শিল্পাঞ্চলে পোশাক কারখানায় শ্রমিকরা কাজ করছেন, বিভিন্ন রঙের কাপড় ও সেলাই মেশিন দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সাভারের আশুলিয়ার শিল্পাঞ্চলে কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে। খুলেছে বন্ধ থাকা পোশাক কারখানাগুলো, যোগ দিয়েছেন শ্রমিকরা। কারখানাগুলোর নিরাপত্তায় সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও শিল্প পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে নারী ও পুরুষ শ্রমিকরা নিজ নিজ শিল্প প্রতিষ্ঠানে কাজে যোগ দিয়েছেন।

কারখানার মালিকরা বলছেন, কয়েকদিনের শ্রমিক আন্দোলন ও কারখানা বন্ধ থাকায় অনেক ক্ষতি হয়েছে। এই ক্ষতি পুষিয়ে নিতে অনেক সময় লাগবে।

শিল্প পুলিশ জানিয়েছে, কারখানার সামনে সেনাবাহিনী ও পুলিশের টহল রয়েছে। শ্রমিক অসন্তোষ ও অপ্রীতিকর ঘটনা ঠেকাতে বিভিন্ন গার্মেন্টেস এর সামনে পাহারা বসিয়েছেন বিএনপির নেতাকর্মীরাও।

বিষয়:আশুলিয়া কারখানা পোশাক কারখানা শিল্পাঞ্চল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…