বিনোদন

চলে গেলেন অক্ষয়-অজয়দের এই সহঅভিনেতা

বাংলাদেশি অভিনেতা হাসিমুখে, ব্যাকগ্রাউন্ডে কিছু মানুষ দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চলচ্চিত্রের সেটে একজন বাংলাদেশি অভিনেতা হাসিমুখে, পটভূমিতে অন্যান্য অভিনেতা ও কলাকুশলী।. Channel i News – চ্যানেল আই নিউজ

মারা গেছেন বলিউডের জনপ্রিয় পার্শ্বচরিত্র অভিনেতা আশীষ ওয়ারঙ্গ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) ৫৫ বছর বয়সে মারা যান এই অভিনেতা।

তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন স্বাধীন চলচ্চিত্রনির্মাতা অরীন পাল। তিনি সমাজমাধ্যমে লেখেন, “আশীষ ওয়ারঙ্গের মৃত্যুর খবরে আমি শোকস্তব্ধ। ওর সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছিল আমার। ওর আত্মার শান্তি কামনা করি।”

ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তার প্রয়াণের খবর নিশ্চিত করেন ভাই অভিজিৎ ওয়ারঙ্গ। হিন্দি ও মারাঠি ভাষার বহু জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন আশীষ। তাকে শেষবার দেখা গিয়েছিল রোহিত শেঠির ‘সূর্যবংশী’ ছবিতে, যেখানে তার অভিনয় দর্শকের মনে বেশ ছাপ ফেলে।

এছাড়াও মার্দানি, সিম্বা, সার্কাস এবং এক ভিলেন রিটার্নস-এর মতো জনপ্রিয় সিনেমাগুলিতে তার অভিনয় প্রশংসা পায়। বিশেষত পুলিশ অফিসারের চরিত্রে তার অভিনয় দর্শকদের কাছে ভীষণ প্রিয় হয়ে ওঠে এবং সেটি তার ক্যারিয়ারের একটি বিশেষ মাইলফলকে পরিণত হয়েছিল।

অভিনয় জীবনে আশীষের সুযোগ হয়েছিল ভারতীয় সিনেমার বহু তারকার সঙ্গে কাজ করার। অমিতাভ বচ্চন, আমির খান, রানি মুখার্জি, অজয় দেবগণ, অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফ, রণবীর সিং, আশুতোষ রানা, জন আব্রাহাম থেকে শুরু করে খ্যাতনামা চলচ্চিত্র পরিচালক রোহিত শেঠির মতো শিল্পীদের সঙ্গে তিনি একাধিকবার কাজ করেছেন।- ইন্ডিয়া টুডে

বিষয়:অক্ষয় কুমার অজয় দেবগণ অভিনেতা অমিতাভ বচ্চন আমির খান আশুতোষ রানা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…