চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যাশেজ দিয়ে অবসরের কথা জানালেন খাজা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৪ পূর্বাহ্ণ ০২, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A
উসমান খাজা

উসমান খাজা

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর দুয়ারে পৌঁছেছেন উসমান খাজা। জানালেন কবে অবসর নিচ্ছেন ৩৯ বর্ষী অজি। সিডনিতে চলতি অ্যাশেজের পঞ্চম ও শেষ টেস্ট খেলে অস্ট্রেলিয়ার জার্সি তুলে রাখার কথা জানিয়েছেন তারকা ব্যাটার।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) বাঁহাতি ব্যাটার শেষ টেস্টে নামবেন। এপর্যন্ত ৮৭টি টেস্টে ৬,২০৬ রান এবং ১৬ সেঞ্চুরি করেছেন। এসসিজিতে পরিবার সাথে নিয়ে সংবাদ সম্মেলনে খাজা বলেছেন, ‘এটা নিয়ে ভাবছিলাম কিছুদিন ধরে। এ সিরিজের সময় আমার মাথার ভেতরে একটা ধারণা ছিল যে এটিই হয়তো আমার শেষ সিরিজ।’

‘র‍্যাচেলের (স্ত্রী) সাথে এটা নিয়ে অনেক আলোচনা করেছি। আর জানতাম এটা একটা বড় সুযোগ। প্রথমে দরজাটা পুরোপুরি বন্ধ করে দেইনি, কারণ জানতাম খেলা চালিয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এমনকি কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের সাথেও শেষপর্যন্ত কথা বলেছি, তিনি ভাবছিলেন আমি ২০২৭ সালে ভারতে যেতে পারি।’

Banglabid

‘খুশি যে নিজের শর্তে, সামান্য মর্যাদা নিয়ে অবসর নিতে পারছি এবং যে এসসিজিকে ভালোবাসি, সেখানেই শেষ করতে পারছি। তবে সিরিজের শুরুটা আমার জন্য বেশ কঠিন সময় ছিল। এরপর অ্যাডিলেডে গিয়ে শুরুতে দলে না নেয়া সম্ভবত আমার জন্য একটা সংকেত ছিল।’

গত দুবছরে বিভিন্ন সময়ে খাজা অবসর নেয়ার কথা ভেবেছিলেন। ২০২৪ সালে ভারতের বিপক্ষে বক্সিং ডে টেস্টের সময় অবসরের খুব কাছাকাছি ছিলেন। অবসর নেয়ার বিষয়টি অস্ট্রেলিয়ার কোচ ম্যাকডোনাল্ডের সঙ্গে আলোচনা করেছিলেন তিনি।

‘কোচকে বলেছিলাম, এ মুহূর্তে যদি কখনও আপনার মনে হয় আমাকে অবসর নিতে হবে, আমি সঙ্গে সঙ্গে নেব। এতে আমার কোন সমস্যা নেই। আমি নিজের জন্য ঝুলে থাকছি না।’

Reneta

‘সবচেয়ে বিরক্তিকর বিষয় ছিল এটা, কারণ মনে করতাম লোকজন আমার দিকে আঙুল তুলছে এবং বলছে আমি নাকি স্বার্থপরভাবে থেকে যাচ্ছি। কিন্তু নিজের জন্য থাকছিলাম না।’

তবে আন্তর্জাতিক ক্রিকেটকে জানালেও ঘরোয়াকে এখনও বিদায় জানাচ্ছেন না খাজা। ব্রিসবেন হিটের হয়ে বিগ ব্যাশ লিগে খেলবেন। গ্রীষ্মের বাকি সময়ে কুইন্সল্যান্ডের হয়ে শেফিল্ড শিল্ড খেলতেও আগ্রহী।

যে এসসিজিতে খাজার টেস্ট ক্যারিয়ার শেষ হবে, সেখানেই টেস্ট অভিষেক হয়েছিল। ২০১০-১১ অ্যাশেজ সিরিজের শেষ টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক হয়। পরে টেস্ট দল থেকে দুবছরের বিরতির নিয়ে ২০২১-২২ অ্যাশেজে ট্রাভিস হেডের বদলিতে নেমে জোড়া সেঞ্চুরি করেন।

সাদা জার্সিতে বর্ণাঢ্য ক্যারিয়ার হলেও রঙিন পোশাকে রাঙাতে পারেননি তিনি। ২০১৩ সালে ওয়ানডেতে অভিষেক, ৪০ ম্যাচে ২ সেঞ্চুরি ও ১২ ফিফটিতে করেছেন ১,৫৫৪ রান। সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০১৯ সালে, সাউথ আফ্রিকার বিপক্ষে। ২০১৬ সালে টি-টুয়েন্টিতে অভিষেক, ৯ ম্যাচে করেছেন কেবল ২৪১ রান, ঝুলিতে আছে একটি অর্ধশতক। একই বছর শ্রীলঙ্কার সাথে শেষ টি-টুয়েন্টি ম্যাচটি খেলেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াঅ্যাশেজইংল্যান্ডউসমান খাজাটেস্টলিড স্পোর্টসসিডনি ক্রিকেট গ্রাউন্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT