জনপদ

‘১৫ বছরেও হয়নি আশেকপুরের পানি নিষ্কাশন ব্যবস্থার সংস্কার’

জনপ্রতিনিধিদের মানববন্ধন, আশেকপুরের পানি সমস্যা সমাধানের দাবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আশেকপুরের পানি নিষ্কাশন ব্যবস্থার সংস্কার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত, বিভিন্ন স্থান থেকে আসা মানুষ অংশগ্রহণ করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গত ১৫ বছরেও টাঙ্গাইল পৌরসভার আশেকপুর এলাকায় পানি নিষ্কাশন ব্যবস্থার কোনো সংস্কার কাজ করা হয়নি। এলাকার জলাবদ্ধতা দূর করে দুর্ভোগ লাঘবের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসীরা।

আজ মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ইশরাক স্মৃতি ক্রীড়া সংঘের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

বক্তারা বলেন, টাঙ্গাইল পৌরসভার ১৫নং ওয়ার্ডের অন্তর্ভূক্ত আশেকপুরে বিগত ১৫ বছরের বেশি সময় ধরে পানি নিষ্কাশন ব্যবস্থার কোন সংস্কার কার্যক্রম হয়নি। গত চার বছর যাবৎ প্রভাবশালী একটি চক্র ব্যক্তিগত স্বার্থে ড্রেনের মুখ আটকে রেখে কৃত্রিম জলাবদ্ধতার সৃষ্টি করেছে। যার ভূক্তভোগী আমরা পুরো আশেকপুর অধিবাসী।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, বাসা-বাড়ি শৌচাগারের লাইন ড্রেনের সাথে সংযুক্ত থাকায় দুর্গন্ধ যুক্ত দূষিত পানি প্রতিনিয়ত রাস্তায় ছড়িয়ে পরছে, যার ফলে মশা-মাছি উপদ্রহে ‘ডেঙ্গু’সহ, নানা ধরনের পানি বাহিত রোগে আক্রান্ত হচ্ছে এলাকাবাসী ছাড় পাচ্ছেনা গৃহপালিত পশু- পাখিও। যেখানে সেখানে পানি জমে থাকায় হুমকির মুখে নতুন নির্মিত সড়ক। বিষয়গুলো কয়েক বার কাউন্সিলর ও মেয়রকে জানানো হলেও তাদের কাছ থেকে কোনো প্রকার সমাধান পাওয়া যায়নি।

পানি নিষ্কাশন না হওয়ায় প্রায় পাঁচ হাজার মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত সময়ে জনদুর্ভোগ লাঘবে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন বক্তারা। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধনে বক্তব্য দেন ইশরাক স্মৃতি ক্রীড়া সংঘের উপদেষ্টা খন্দকার রাশেদুল আলম রাশেদ, সাধারণ সম্পাদক তাশদীদ রহমান শিহাব, এলাকাবাসী ওসমান গনি, স্কুলছাত্র মারুফুল ইসলাম। এ সময় সংগঠনের অন্যান্য সদস্য, স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিষয়:টাঙ্গাইল পৌরসভা পানি নিষ্কাশন ব্যবস্থা মানববন্ধন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…