বিনোদন

‘হতাশ তরুণদের জীবনমুখী করবে এই সিনেমা’

রাজশাহীর বিভিন্ন অঞ্চলে সম্পন্ন হয়েছে আসাদ সরকারের আত্মহত্যা বিরোধী সিনেমা ‘জীবন পাখি’র শুটিং

তিনজন মানুষ একটি কাঠের ঝুপড়ির সামনে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তিনজন মানুষ একটি কাঠের ঝুপড়ির সামনে কথা বলছেন, সম্ভবত সিনেমার দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

বহুদিন ধরেই আত্মহত্যা বিরোধী একটি গল্প নিয়ে কাজ করছিলেন আসাদ সরকার। শুরু থেকেই ইচ্ছে ছিলো, গল্পটি নিয়ে সিনেমা বানাবেন তিনি। অবশেষে সে উদ্দেশেই সম্প্রতি কাজে নেমেছেন তিনি ও তার টিম।

চ্যানেল আই অনলাইনকে আসাদ সরকার জানালেন, চলতি মাসের শুরু থেকেই রাজশাহী শহরের বিভিন্ন এলাকায় শুটিং শুরু হয়ে শেষ হয়েছে ১৯ নভেম্বর। আত্মহত্যা বিরোধী গল্পে নির্মিত এই সিনেমার নাম ‘জীবন পাখি’।

সিনেমার শুটিং চলাকালে ক্যামেরা ও অভিনেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ নির্মাতা জানালেন, ‘জীবন পাখি’ আত্মহত্যাবিরোধী কাহিনিনির্ভর সিনেমা। ছোটখাটো যেকোনো ধরনের হতাশায় আমাদের যুবসমাজ বর্তমানে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। দিন দিন বাড়ছে এই প্রবণতা। তার বিপক্ষে দাঁড়িয়ে বক্তব্যধর্মী এই সিনেমা।

নির্মাতা জানালেন, হতাশ তরুণদের জীবনমুখী করার বাসনা নিয়েই তিনি কাহিনি রচনা করেছেন। সিনেমাটি প্রযোজনা করছে জলছবি মিডিয়া।

পরিবারের সঙ্গে আনন্দময় সময় কাটাচ্ছেন মানুষজন. Channel i News - চ্যানেল আই নিউজ

এই ছবির মধ্য দিয়ে সিনেমায় অভিনয়ে নাম লেখালেন ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ খ্যাত শিল্পী মুহিন। মুহিনের সঙ্গে সহশিল্পী হিসেবে এই সিনেমায় অভিনয় করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক সুমনা সরকার।

এই নায়িকার বাবার চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। তিনি সিনেমার প্রধান চরিত্র, সিনেমার প্রধান অংশ আবর্তিত হবে তাকে ঘিরেই। মূল নারী চরিত্রে অভিনয় করেছেন ‘চ্যানেল আই সেরা নাচিয়ে’ চ্যাম্পিয়ন মোহনা মীম। এ ছাড়া গোয়েন্দা পুলিশের চরিত্রে থাকবেন মীরাক্কেলখ্যাত অভিনেতা আবু হেনা রনি।

বিষয়:অভিনয় আত্মহত্যা আসাদ সরকার গল্প জীবন পাখি সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…