আন্তর্জাতিক

টুইটারের নীল পাখি লোগোর ইতিহাস

নিঃসঙ্গ ব্যক্তি মোবাইলে টুইটারের লোগো দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিঃসঙ্গ ব্যক্তি মোবাইলে টুইটারের নীল পাখি লোগো দেখছেন, যা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ

টুইটারে বিজ্ঞাপনদাতাদের ফিরে আসার প্রক্রিয়া ধীরগতি হওয়ায় টুইটারের আয় অর্ধেকে নেমে এসেছে। সেজন্য ইলন মাস্ক টুইটারের লোগো পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছেন। সুপরিচিত নীল পাখির লোগোর বদলে থাকবে এক্স (X) লোগো।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

২০০৬ সালে টুইটার প্রতিষ্ঠার সময় প্রতিষ্ঠানটি ১৫ ডলার খরচ করে হালকা নীল পাখির একটি একটি প্রতীক কিনেছিল। তখন থেকে টুইটারে এই নীল পাখির প্রতিছবি ব্যবহার হয়ে আসছে। বর্তমান যে নীল পাখির লোগো টুইটারে দেখা যায় তা একটি পাহাড়ি হামিংবার্ডের সাথে সাদৃশ্যপূর্ণ। নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে, টুইটারের নীল পাখি সীমাহীন সম্ভাবনার চূড়ান্ত প্রতিনিধিত্বের প্রতীক হিসাবে আকাশের দিকে নির্দেশ করে।

টুইটারের আগের লোগোর নাম কিংবদন্তি বোস্টন সেল্টিকসের নামের উপর ‘ল্যারি দ্য বার্ড’ রাখা হয়েছিল। তবে বর্তমান লোগোটি টুইটার বার্ড নামে পরিচিত। মূল লোগোটি ব্রিটিশ গ্রাফিক্স ডিজাইনার সাইমন অক্সলি তৈরি করেছিলেন। তিনি ২০০৬ সালে আইস্টক ওয়েবসাইটে লোগোটি বিক্রির জন্য দিয়েছিলেন।

আসল লোগোটিতে পাখিটি ছিল একটি সরু, নির্মল পাখি, যা একটি ডালে বসে ছিল।

টুইটারকে সেই লোগোটি পরিবর্তন করতে হয়েছিল। কারণ, আইস্টক ছবিগুলো ব্যবহার করার অনুমতি দেয়নি। তাই ২০০৯ সালে একটি কোম্পানির প্রতিষ্ঠাতা ক্রিস্টোফার আইজ্যাক (বিজ স্টোন) ডিজাইনার ফিলিপ পাস্কুজোর সহায়তায় প্রথম অভ্যন্তরীণ পাখির লোগোটির প্রাথমিক নকশা নিয়ে আসেন।

এক বছর পরে, তারা লোগোটিকে আরও পরিমার্জিত করে, অন্য একটি সংস্করণ তৈরি করে যা তুলনামূলক কম কার্টুনিশ ছিল এবং তখন থেকে সেটাই টুইটারের লোগো ছিল।

বিষয়:ইলন মাস্ক টুইটার লোগো পরিবর্তন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…