বিনোদন

চিত্রনাট্য লিখছেন শাহরুখ পুত্র

আরিয়ান নিজের রুমে বসে শান্তভাবে সময় কাটাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আরিয়ান নিজের রুমে বসে শান্তভাবে সময় কাটাচ্ছেন, ক্যামেরার দিকে তাকাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ক্যামেরার সামনে নয়, ক্যামেরার পিছনেই কাজ করতে চান শাহরুখ পুত্র আরিয়ান খান। একদা এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছিলেন বলিউড ‘বাদশা’।

এবার সেই পথেই হাঁটতে যাচ্ছেন এই স্টারকিড! জানা গেছে, ওটিটি প্লাটফর্মের একটি ওয়েব সিরিজের চিত্রনাট্য লিখছেন আরিয়ান।

ই-টাইমসের প্রতিবেদন অনুসারে জানা গেছে, আরিয়ানের সঙ্গে সহ-চিত্রনাট্যকার হিসাবে হাত মিলিয়েছেন বিলাল সিদ্দিকী। যিনি নেটফ্লিক্সের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘বার্ড অফ ব্লাড’-এর সঙ্গে যুক্ত ছিলেন।

সূত্রের খবর অনুযায়ি, চলতি বছরের শেষেই এই ওয়েব সিরিজের শুটিং শুরু হবে। পাশাপাশি বেশ কয়েকজন অভিনেতা ওয়েব সিরিজটির জন্য অডিশন দিয়েছেন বলে জানা গিয়েছে।

এর আগে গত এপ্রিল মাসে জানা গিয়েছিল, অ্যামাজন প্রাইম ভিডিওর একটি ওয়েব সিরিজে কাজ করবেন আরিয়ান। যদিও সেটি নিয়ে পরবর্তীতে আর কোন তথ্য সামনে আসেনি। তবে ধারণা করা হচ্ছে, এটিই সেই প্রজেক্ট।

আরিয়ানের প্রসঙ্গে শাহরুখ এক সাক্ষাৎকারে জানান, গত চার বছর ধরে লেখালেখি, পরিচালনা-সহ অন্যান্য কাজ শিখেছেন আরিয়ান। এছাড়াও সাউদার্ন ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে ফিল্ম সংক্রান্ত বিষয় নিয়ে পড়াশোনার জন্য বড় ডিগ্রিও আরিয়ানের ঝুলিতে রয়েছে বলে জানিয়েছেন শাহরুখ।

বিষয়:আরিয়ান খান ওয়েব সিরিজ শাহরুখ খান শাহরুখ পুত্র শাহরুখ পুত্র আরিয়ান খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…