বিনোদন

কোন ধর্ম পালন করেন গৌরি-শাহরুখ খানের পুত্র?

গৌরি-শাহরুখ খানের পুত্রের ছবি, এক তরুণ ও এক প্রাপ্তবয়স্ক ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম ছবি তরুণ যুবকের, দ্বিতীয় ছবি গৌরি ও শাহরুখ খানের পুত্রের।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্রেম খাঁটি হলে, কোন কিছুই বাধা হয়ে দাড়াতে পারে না। এর সবচেয়ে বড় প্রমাণ শাহরুখ খান ও গৌরি খানের জুটি। কলেজ জীবন থেকে তাদের প্রেম। দু’জন ভিন্ন ধর্মের। এছাড়াও নানা ধরনের বাধা এসেছে প্রেমের পথে। কিন্তু সে সব তোয়াক্কা না করেই চারহাত এক করেছিলেন তারা। সেই সম্পর্ক আজও রয়েছে অক্ষত। আজও বলিউডের ‘পাওয়ার কাপল’ শাহরুখ-গৌরী।

সংসারে নিজেদের ধর্মেও সব সময় সমতা বজায় রেখেছেন তারা। কাউকেই পরস্পরের সঙ্গে থাকার জন্য ধর্ম পরিবর্তন করতে হয়নি। তবে প্রশ্ন উঠেছে, সন্তানেরা কোন ধর্ম পালন করেন।

সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে গৌরি বলেছিলেন, “আমরা সমতা বজায় রাখি। আমি শাহরুখের ধর্মের উপর শ্রদ্ধা রাখি। তবে তার অর্থ এই না, আমি ধর্ম পরিবর্তন করব। আমি এটা বিশ্বাস করি না। প্রত্যেকের ব্যক্তিসত্তা রয়েছে। প্রত্যেকে নিজের ধর্ম মেনে চলবেন, এটাই স্বাভাবিক। অন্য ধর্মের প্রতি যেন শ্রদ্ধা থাকে। শাহরুখও আমার ধর্মকে সম্মান করে।”

তবে ছেলেমেয়েরা বাবার ধর্মই বেছে নিয়েছেন জানিয়ে গৌরি বলেছিলেন, “আরিয়ান আসলে শাহরুখকে মেনে চলে। তাই ও বাবার ধর্ম অনুসরণ করে। আমার মনে হয় ও নিজেকে মুসলিমই বলবে। ও যখন বলেছিল, ‘আমি মুসলিম’, আমার মা অবাক হয়েছিলেন। তবে মা কিছু মনে করেননি। বিষয়টার সঙ্গে মানিয়ে নিয়েছিলেন।”

প্রতি রাতে প্রার্থনা করে তারপর ঘুমাতে যান আরিয়ান খান। প্রথমে মায়ের মতো করে, তার পরে বাবার মতো করে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন তিনি।- আইএমডিবি

বিষয়:আরিয়ান খান গৌরী খান শাহরুখ খান শাহরুখ খান পুত্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…