বিনোদন

পার্টিতে মদের গ্লাস হাতে ভাইরাল শাহরুখ পুত্র!

শাহরুখ পুত্রের পার্টিতে মদের গ্লাস হাতে ছবি ভাইরাল. Channel i News - চ্যানেল আই নিউজ

পার্টিতে ভাইরাল শাহরুখ পুত্রের ছবি, যেখানে তিনি মদের গ্লাস হাতে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বলিউডে সকলেই যে যার মতো করে বর্ষবরণ করতে ব্যস্ত। কেউ সারারাত পার্টিতে মেতেছেন, কেউ শহর ছেড়ে উড়ে গেছেন অন্যত্র। ঠিক এমন সময়ই গেল বছরের শেষ সন্ধ্যায় শাহরুখ খান পুত্র আরিয়ান খানকে দেখা গেল একেবারে অন্যভাবে!

কেননা এদিন সন্ধ্যায় বন্ধুবান্ধবের সঙ্গে এক নামী হোটেলে পার্টি করতে দেখা যায় এই স্টারকিডকে। যার বেশ কিছু ছবি এখন সোশ্যাল হ্যান্ডেলে ভাইরাল!

২০২১ সালে মাদককাণ্ডের পর থেকে দেড়-দু’বছর নিজেকে একটু গুটিয়ে রেখেছিলেন আরিয়ান। খুব বেশি বাড়ির বাইরেও বেরোতেন না তিনি। তবে ২০২৩ সালটা মন্দ যায়নি তার। তার পরিচালিত প্রথম বিজ্ঞাপনে মুখ দেখিয়েছিলেন বাবা শাহরুখ খান। তার প্রথম ওয়েব সিরিজ় ‘স্টারডম’-এর কাজও চলছে জোরকদমে। তাই বছরশেষে খোশমেজাজে দেখা গেল আরিয়ানকে। একদম বাদশাহি কায়দায় চলল বর্ষবরণের উদযাপন।

এদিন এই পার্টিতে আরিয়ান খানকে দেখা গেছে বার কাউন্টারের কাছে মদের গ্লাস হাতে দাঁড়িয়ে। সেই সঙ্গে বার থেকে শটস হাতে তুলে এক ঢোকেই মদ পান করতে দেখা যায় তাকে। এসময় তার পরনে ছিল কালো টি-শার্ট আর ডেনিমের জ্যাকেট।

আর এই ভিডিও দেখেই নিন্দুকেরা কটাক্ষ করতে ছাড়েনি আরিয়ানকে। ‘বড়লোক বাবার বিগড়ে যাওয়া সন্তান’ বলে বিদ্রুপ করেছেন। আবার কেউ লিখেছেন, ‘ছি, আরিয়ান মদ খায়’। অপর এক জনৈক লেখেন, ‘শাহরুখের আরও নজর দেওয়া উচিত ছেলের উপর’।

জানা গেছে, এই পার্টি নাকি আয়োজন করেছিল আরিয়ানের নিজস্ব লিকুয়ার সংস্থা। গত বছর ডিসেম্বরেই জানা গিয়েছিল মদের ব্যবসায় নামছেন আরিয়ান। একটি প্রিমিয়াম ভদকা ব্র্যান্ড চালু করেছেন আরিয়ান। সেই ব্র্যান্ডের পার্টি ছিল এটি।

বিষয়:আরিয়ান খান বলিউড ভাইরাল শাহরুখ পুত্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…