বিনোদন

অন্তত আরো এক রাত আরিয়ানকে থাকতে হবে জেলে!

আরিয়ানের জামিনের জন্য আদালতের সামনে উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

আরিয়ানের জামিনের শুনানিতে আদালত ও তার পরিবারের সদস্যরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অন্তত আরও এক রাত আর্থার রোড জেলেই কাটবে আরিয়ান খানের। মঙ্গলবারের পর বুধবারও সম্পূর্ণ হল না মুম্বাই উচ্চ আদালতের এই মামলার প্রশ্ন-উত্তর পর্ব।

এদিন কোর্টের সামনে আরিয়ান, আরবাজ ও মুনমুনের পক্ষে নানা যুক্তি তুলে ধরেন তাদের আইনজীবীরা। তবে এনসিবির তরফে পাল্টা জবাব দেওয়ার পর্ব শুরুর আগেই বিচারপতি জানতে চান, কত সময় প্রয়োজন তার। জবাবে এএসজি অনিল সিং জানান, কমপক্ষে এক ঘন্টা। এরপরই বৃহস্পতিবার পর্যন্ত এই মামলার শুনানি স্থগিত করে দেন বিচারপতি।

জানানো হয়, বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিটের (ভারতীয় সময়) পর তৃতীয় দফায় এই মামলা শুনবেন বিচারপতি।

এদিন প্রশ্নোত্তর পর্বে আরবাজের আইনজীবী আদালতকে বলেন, যে দোষের জন্য সর্বোচ্চ সাজা এক বছর (মাদক সেবন) তার জন্য বিনা জামিনে এতদিন ধরে ওদের আটকে রাখা অনুচিত। এমন পারিপার্শ্বিক তথ্য-প্রমাণ রয়েছে যা স্পষ্ট করছে এখানে ষড়যন্ত্রের কোনও প্রশ্নই নেই।

আরিয়ানের আইনজীবী বলেন, গ্রেপ্তারি পরোয়ানাতে সঠিক এবং উপযুক্ত তথ্য থাকা জরুরি, আমাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে সেটা স্পষ্ট করতে হবে। তিনি আরও বলেন, আরিয়ানের গ্রেপ্তারি পরোয়ানাতে বেশ কিছু জিনিসের উল্লেখ রয়েছে যা তার কাছ থেকে উদ্ধার করা হয়নি।

বিষয়:আরিয়ান আরিয়ান খান জেল বলিউড মাদককাণ্ড সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…