শিল্প সাহিত্য

শিল্পী এস এম সুলতানের শততম জন্মবার্ষিকী আজ

এস এম সুলতানের ছবি, শিল্পীর ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিল্পী এস এম সুলতানের ছবি, তার ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষে।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রতিভাবান বরেণ্য শিল্পী এস এম সুলতানের শত তম জন্মবার্ষিকী আজ। ১৯২৪ সালের এই দিনে তিনি নড়াইলের মাছিমদিয়া জন্মগ্রহণ এস এম সুলতান। ভালোবেসে বাবা-মা নাম রেখেছিলেন লাল মিয়া। তার পিতা ছিলেন মো. মেছের আলী, মাতা মোছা. মাজু বিবি।

চিত্রশিল্পী এস, এম, সুলতান তার জীবনে কিছু শ্রেষ্ঠ ছবি জাতিকে উপহার দিয়েছেন। এই সব বিখ্যাত ছবির মধ্যে রয়েছে, “পাট কাটা”, “ধানকাটা”, “ ধান ঝাড়া”, “ জলকে চলা”, “ চর দখল”, “গ্রামের খাল”, মৎস্য শিকার “গ্রামের দুপুর”, “নদী পারা পার”, “ধান মাড়াই”, “জমি কর্ষনে যাত্রা”, “মাছ ধরা”, “নদীর ঘাটে”, “ধান ভানা”, “গুন টানা”, “ফসল কাটার ক্ষনে” , “শরতের গ্রামীন জীবন”, “শাপলা তোলা”।

১৯৫০ সালে ইউরোপ সফরের সময় যৌথ প্রদর্শনীতে তার ছবি সমকালনী বিশ্ববিখ্যাত চিত্র শিল্পী পাবলো পিকাসো, ডুফি, সালভাদর দালি, পল ক্লী, মানেট, মাতিসের ছবির সঙ্গে প্রদর্শিত হয়। সুলতানই একমাত্র এশিয়ান শিল্পী যার ছবি এসব শিল্পীদের ছবির সঙ্গে একত্রে প্রদর্শিত হয়েছে।

১৯৭৬ সালে ঢাকায় শিল্পকলা একাডেমিতে তার একক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। মূলত এ প্রদশর্নীর মাধ্যমে এ দেশের সুশীল সমাজের তার নতুন ভাবে পরিচয় ঘটে। কালোত্তীর্ণ এ চিত্রশিল্পী ১৯৮২ সালে একুশে পদক, ১৯৮৪ সালে বাংলাদেশ সরকারের রেসিডেন্স আর্টিস্ট হিসেবে স্বীকৃতি, ১৯৮৬ সালে চারুশিল্পী সংসদ সম্মাননা এবং ১৯৯৩ সালে রাষ্টীয় ভাবে স্বাধীনতা পদক প্রদান করা হয়েছিল।

বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের আজীবনের লালিত স্বপ্ন ছিল শিশুদের নিয়ে। নিজের সঞ্চিত অর্থে শহরের মাছিমদিয়া এলাকায় চিত্রা নদীর পাড়ে নিজ বাড়িতে শিশুস্বর্গ নির্মাণ করে নৈৗকায় করে কোমলমতি শিশুদের সঙ্গে নিয়ে প্রকৃতি দেখবেন। শিশুরা প্রকৃতির সঙ্গে পরিচিত হবেন। প্রকৃতির ছবি আঁকবেন। কিন্তু তার সেই সাধ পূর্ণ হওয়ার আগেই ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোরের সম্মিলিত সামরিক হাসপাতালে শিল্পী সুলতান মৃত্যুবরণ করেন।

বিষয়:শিল্পী এস এম সুলতান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…