চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জমে উঠেছে দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৫ অপরাহ্ণ ১৩, ডিসেম্বর ২০২২
বিনোদন
A A

জমে উঠেছে ৮ ডিসেম্বর শুরু হওয়া শিল্পকলা একাডেমি আয়োজিত দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী ২০২২। সোমবার (১২ ডিসেম্বর) ছিলো আয়োজনের ৫ম দিন। এদিন সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন শতাধিক দেশি বিদেশী শিল্পী। এসময় একাডেমির সংগীত শিল্পীরা ভাষার গান পরিবেশন করেন।

পরবর্তীতে শিল্পীরা শাহবাগে জাতীয় জাদুঘরে ১৯তম দ্বিবার্ষিক এশিয় চারুকলা প্রদর্শনী ২০২২ এর অংশ হিসেবে আয়োজিত ৪২ জন প্রয়াত মাস্টার পেইন্টার ও বরেণ্য শিল্পীর শিল্পকর্মের বিশেষ প্রদর্শনী পরিদর্শন করেন। জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে শিল্পাচার্য জয়নুল আবেদিন, পটুয়া কামরুল হাসান, শিল্পী সফিউদ্দিন আহমেদ, শিল্পী এস এম সুলতান, শিল্পী মোহাম্মদ কিবরিয়া, শিল্পী আমিনুল ইসলাম, শিল্পী কাইয়ুম চৌধুরী, শিল্পী রশীদ চৌধুরী, শিল্পী আব্দুর রাজ্জাক, শিল্পী নভেরা আহমেদ, শিল্পী মুর্তজা বশীর, শিল্পী সমরজিৎ রায় চৌধুরীসহ ৪২ জন প্রয়াত মাস্টার পেইন্টার ও বরেণ্য শিল্পীর শিল্পকর্মের প্রদর্শনী চলছে।

এরপর শিল্পীরা জাতীয় সংসদ ভবন পরিদর্শন করে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন এবং জাদুঘর পরিদর্শন করেন।

৮ ডিসেম্বর ভার্চুয়ালি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাসব্যাপী ১৯তম এশীয় চারুকলা প্রদর্শনীর উদ্বোধন করেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির এ আয়োজনে চারুকলা প্রদর্শনীর পাশাপাশি সেমিনার, পারফরমেন্স আর্ট, সাংস্কৃতিক পরিবেশনা ও মাসজুড়ে নানা আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকছে।

জাতীয় চিত্রশালা গ্যালারিগুলোতে থাকছে ১১৪ দেশের বিখ্যাত শিল্পীদের চিত্রকর্ম, ভাস্কর্য, স্থাপনাশিল্প, নিউমিডিয়াসহ নানা মাধ্যমের প্রদর্শনী। সুযোগ থাকছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত শিল্পীদের সাথে সাক্ষাতের। এছাড়াও থাকছে বাংলাদেশসহ বিশ্বের ৫১ শিল্পীর মাসব্যাপী পারফরমেন্স আর্ট পরিবেশনা।
কারুপণ্য মেলা।

আগামি ৭ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় মাসব্যাপী প্রদর্শনী চলবে। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী সর্বসাধারণের জন্য উন্মুক্ত।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চারুকলাজয়নুল আবেদিনলিড বিনোদনশিল্পকলা একাডেমিশিল্পী এস এম সুলতান
শেয়ারTweetPin

সর্বশেষ

পুলিশি হেনস্তা থামবে কবে?

জুন ১৩, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান

জুনের শেষে প্রধানমন্ত্রীর চীন সফর

জুন ১৩, ২০২৬

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

জুন ১৩, ২০২৬

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের যে গল্পগুলো অনেকেই জানেন না

জুন ১৩, ২০২৬

বাংলাদেশের সকালটা ব্রাজিল না মরক্কোর হবে, দেখা যাক: ইমতিয়াজ জনি

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT