বাংলাদেশ

আগুন দেয়া দুষ্কৃতিকারীকে শোভাযাত্রার আগেই গ্রেপ্তার করা হবে: ডিএমপি কমিশনার

বাংলাদেশের পুলিশ কর্মকর্তারা সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন, বিভিন্ন microphones ও ক্যামেরার সামনে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় বর্ষবরণের মোটিফে আগুন দেয়া দুস্কৃতকারীকে শোভাযাত্রার আগেই গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। রমনা বটমূলে বর্ষবরণের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করে তিনি বলেন, পহেলা বৈশাখ ও শোভাযাত্রা ঘিরে রাজধানী জুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে কেউ যেনো অপপ্রচার চালাতে না পারে সেজন্য সাইবার নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক।

বিষয়:চারুকলায় বর্ষবরণ ডিএমপি কমিশনার ঢাকা বিশ্ববিদ্যালয় রমনা বটমূল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…