চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্তেতা বলছেন, পরীক্ষায় পাশ করেছে আর্সেনাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২১ পূর্বাহ্ণ ১৬, জানুয়ারি ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

লিগ কাপে সেমিফাইনালে প্রথম লেগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ঘরের মাঠে হেরেছিল আর্সেনাল। পরে এফএ কাপে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে টাইব্রেকারে হেরে আসর থেকে বিদায় নেয় দলটি। হারের বৃত্ত থেকে বেরিয়েছে আর্সেনাল, নর্থ লন্ডন ডার্বিতে টটেনহ্যাম হটস্পারকে হারিয়েছে গানাররা। জয়টিকে কোচ মিকেল আর্তেতা বলছেন পরীক্ষায় উতরানো।

জয়ে লিগে নিজেদের দুইয়ে উঠিয়ে আনলো আর্সেনাল। ১২ জয়ের সঙ্গে সাত ড্রয়ে ২১ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে তারা। তিনে নেমে যাওয়া নটিংহ্যাম ফরেস্টের পয়েন্ট ৪১। এক ম্যাচ কম খেলে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।

আর্তেতা বলছেন, ‘আমার মনে হয়েছে আমরা দারুণ খেলেছি। বড় দুই ম্যাচে ভালো পারফরম্যান্স এবং দুটি ভিন্ন প্রতিযোগিতায় জিততে না পারার পর এ ম্যাচটি সেই অবস্থায় আমাদের জন্য মৌসুমের সবচেয়ে বড় খেলায় পরিণত হয়েছিল।’

‘এটি মনোভাবের পরীক্ষা ছিল। শুধুমাত্র ফলাফল বা পারফরম্যান্স নিয়ে আমরা কতটা চিন্তা করি এবং প্রতিপক্ষের চেয়ে ভালো হওয়ার জন্য খেলায় যা প্রয়োজন তা আমরা করতে পারি। মনে করি আমরা খেলায় জয়ের যোগ্য দাবিদার ছিলাম।’

বুধবার রাতে এমিরেটস স্টেডিয়ামে হটস্পার অধিনায়ক সন হিউং-মিনের ২৫ মিনিটের গোলে পিছিয়ে পড়ে আর্সেনাল। পরে ২০ মিনিটের মধ্যে দুটি গোল করে নিজেদের এগিয়ে রাখে স্বাগতিকরা। ৪০ মিনিটে গ্যাব্রিয়েলের হেডে নিজেদের জালে বল জড়ান ডমিনিক সোলাঙ্কি, চার মিনিট পর আরও এগিয়ে যায় লিয়ান্দ্রো ট্রোসার্ডের গোলে। যা ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্তেতাআর্সেনালগ্যাব্রিয়েলটটেনহ্যামট্রোসার্ডলিড স্পোর্টসসোলাঙ্কি
শেয়ারTweetPin

সর্বশেষ

সিনেপ্লেক্সে শাকিবের ত্রিমুখী দাপট: একসঙ্গে চলছে তিন সিনেমা

জুন ১৯, ২০২৬

এন্দ্রিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে: আনচেলত্তি

জুন ১৯, ২০২৬
ছবি- এআই

বাজেটের পরও কমেনি সবজির দাম, চাল-ডাল-ভোজ্যতেলে স্বস্তি

জুন ১৯, ২০২৬

‘এত বড় অপরাধেরও রাজীবের বিচার হয়নি’: শিহাব শাহীনের ক্ষোভ

জুন ১৯, ২০২৬

এত রান করে জিততে পারবে বাংলাদেশ?

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT