ফুটবল

অন্তত দুটি পেনাল্টি ছিল

বাংলাদেশের ফুটবল দলের কোচের দৃশ্য, মনোযোগী ও চিন্তাশীল. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ফুটবল দলের কোচের ছবি, তিনি মনোযোগী ও চিন্তাশীল, ম্যাচের প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

আক্রমণ-পাল্টা আক্রমণে আর্সেনাল বা নিউক্যাসল কোনো দলই গোলের দেখা পায়নি। খেলা শেষে অবশ্য দুটি পেনাল্টি পাওয়া উচিত ছিল দাবি করেছেন গানারদের বস মিকেল আর্তেতা।

‘যেটা দেখেছি সে সম্পর্কেই বলছি। দুটি পেনাল্টি পাওয়ার মতো ছিল। নিউক্যাসল যেভাবে খেলেছে, সেটা খেলার কোনো ধরণ নয় এবং তারা এমনই খেলতে চেয়েছিল। তারা অন্যকারও সাথে এমন খেলেনি।’

‘যখন কোনকিছু জেতা সম্ভব নয়, সেখানে কিছু হারানোও যাবে না এবং সেখানে আমরা ভালো দক্ষতা দেখিয়েছিলাম। খেলার তৃতীয়ার্ধ পর্যন্ত আমরা ভালো কিছুর চেষ্টা করেছিলাম এবং জেতার জন্য আমাদের দুটি পেনাল্টি পাওয়া উচিত ছিল।’

ড্রয়ে আর্সেনালের টানা পাঁচ ম্যাচের জয়রথ থামলেও শীর্ষস্থান অক্ষুণ্ণ রয়েছে। ৪৪ পয়েন্ট নিয়ে ২০০৪ সালের পর গানাররা আবারও শিরোপার দৌড়ে আছে। ম্যানচেস্টার সিটির সাথে তাদের পয়েন্ট ব্যবধান ৮। ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানের ম্যানসিটির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে নিউক্যাসল ইউনাইটেড।

বিষয়:আর্সেনাল ইপিএল নিউক্যাসল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…