চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্সেনাল দুইয়ে ওঠার পর আর্তেতার মুখে ইচ্ছাশক্তির জয়গান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২০ পূর্বাহ্ণ ৩১, জানুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

আক্রমণ ও বল নিয়ন্ত্রণে প্রতিপক্ষের চেয়ে যোজন ব্যবধানে এগিয়ে ছিল আর্সেনাল। ফিনিশিংয়ের অভাবে কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না মিকেল আর্তেতার দল। গ্যাব্রিয়েল জেসাস ও বুকায়ো সাকার লক্ষ্যভেদে মিলেছে স্বস্তি। নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ২-১ গোলের জয় পাওয়ায় গানাররা ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠেছে।

২২ খেলায় ৪৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আর্সেনাল। সমান ম্যাচে ২০ পয়েন্ট পাওয়া নটিংহ্যাম ১৬তম স্থানে আছে। শীর্ষে থাকা লিভারপুলের ২১ ম্যাচে সংগ্রহ ৪৮ পয়েন্ট। বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ২০ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে।

জয়ের পর টিভি সাক্ষাৎকার দেন আর্তেতা। বললেন, ‘আমাদের যা করণীয় তাই করতে হবে। আমরা গত বছর পারফর্ম করছিলাম। এ বছরের শুরুতেও করেছি। আগেরবার পারফরম্যান্স ছিল, ফলাফল পক্ষে ছিল না। ফলাফল এখন আমাদের দিকেই যাচ্ছে। আমাদের খানিক গতি আছে, এটি সঙ্গে নিয়ে চলুন এগিয়ে যাই।’

‘দ্বিতীয়ার্ধে আমরা গোল করেছিলাম। তাই খেলায় আরও নিয়ন্ত্রণ করতে পেরেছি। যখন কারোর কাছে তার ক্ষমতার সঙ্গে ইচ্ছাশক্তি থাকে, তখন ভালো কিছুই ঘটতে চলেছে।’

দ্য সিটি গ্রাউন্ডে মঙ্গলবার ম্যাচে ৭৩.৪০ শতাংশ সময় আর্তেতার দল বলের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখে। একচেটিয়া দাপট দেখালে প্রথমার্ধে পায়নি জালের দেখা।

বিরতির সময় সাক্ষাৎকারে আর্তেতা বলেছিলেন, ‘চেষ্টা চালিয়ে যেতে হবে। প্রথমার্ধে আমরা ভালো করেছি। খেলাটি নিয়ন্ত্রণ করেছি। তবে প্রতিপক্ষকে নিয়ন্ত্রণের সর্বোত্তম উপায় হল পিচের আক্রমণভাবে বল রাখা। আমরা প্রথমার্ধে ভালো করেছি কিন্তু গোল করতে পারিনি।’

Reneta

খেলার ৬৫ মিনিটে ভাঙে ডেডলক। অলেক্সান্ডার জিনচেনকোর অ্যাসিস্টে বল নিয়ে দুরহ কোণ থেকে নেয়া বাঁ-পায়ের শটে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড জেসাস। সাত মিনিট পর পাল্টা আক্রমণ থেকে জেসাসের পাসে বল নিয়ে ব্যবধান দ্বিগুণ করেন সাকা। ৮৯ মিনিটের মাথায় গঞ্জালো মন্টিয়েলের হেড পাসে বল নিয়ে নটিংহ্যামের হয়ে ব্যবধান কমান তাইও আওনিয়ি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্তেতাআর্সেনালইপিএলইংলিশ প্রিমিয়ার লিগজেসাসনটিংহ্যাম ফরেস্টলিড স্পোর্টসসাকা
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে বায়ুচাপের প্রভাব, চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত

জুলাই ২৯, ২০২৬

যেভাবে সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

জুলাই ২৯, ২০২৬
রাজনীতির ছত্রছায়ায় বিস্তার; ৩২ মামলার আসামি অবশেষে র‍্যাবের জালে

পাতি মাস্তান থেকে শীর্ষ সন্ত্রাসী: কে এই লেদু হাসান?

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ায় টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারি পরোয়ানা জারি

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT