চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরসা প্রধান আতাউল্লাহর একান্ত সহকারি গ্রেপ্তার

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৬:০০ অপরাহ্ণ ০২, অক্টোবর ২০২৩
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
আটক ব্যক্তিকে নিরাপত্তা বাহিনী escort করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহর একান্ত সহকারি এবং অর্থ সমন্বয়ক মোহাম্মদ এরশাদ ওরফে নোমান চৌধুরীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (২ অক্টোবর) দুপুরে কক্সবাজার র‍্যাব-১৫ কার্যালয়ে অধিনায়ক লে. কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

এর আগে সোমবার ভোররাতে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নোমান চৌধুরী বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু কোনার পাড়ার সাব্বির আহমদের ছেলে।

Banglabid

র‍্যাব-১৫ অধিনায়ক জানান, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের সংগঠন আরসা’র প্রধান আতাউল্লাহ’র একান্ত সহকারি এবং অর্থ সমম্বয়ক মোহাম্মদ এরশাদ ওরফে নোমান চৌধুরী অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে রাতেই অভিযান পরিচালনা করে র‍্যাব। র‍্যাবের অভিযান টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত নোমান চৌধুরীর বিরুদ্ধে ২০২২ সালের ১৪ নভেম্বর সীমান্তবর্তী বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের ২নং ওয়ার্ডের তুমব্রু বাজার সংলগ্ন কোনারপাড়া মসজিদের পাশে ইটের মািয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরসার সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান পরিচালনা করার সময় গোলাগুলিতে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার স্কোয়াড্রন লীডার রিজওয়ান রুশদী নিহতের ঘটনা সাথে জড়িত।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নোমান চৌধুরী আরসা প্রধান আতাউল্লাহর সাথে সম্পর্কের কথা স্বীকার করে। সে দীর্ঘদিন ধরে আতাউল্লাহর একান্ত সহকারি ও সার্বক্ষনিক অস্ত্রধারী বডিগার্ড হিসেবে নিয়োগপ্রাপ্ত ছিল। এছাড়াও হুন্ডির মাধ্যমে মধ্যপ্রাচ্য এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে আরসার জন্য প্রেরিত অর্থের প্রধান সমন্বয়ক হিসেবে কাজ করে এবং প্রাপ্ত অর্থ আরসা’র বিভিন্ন ক্যাম্প কমান্ডারদের মাঝে পৌঁছে দেয় বলে স্বীকার করে।

Reneta

তিনি আরসা’র জন্য ইউনিফর্মের কাপড়, ঔষধ সামগ্রী, ওয়াকিটকি, ল্যান্ড মাইন এবং অন্যান্য সরঞ্জামাদি কেনা-কাটা করে বলে জানায়। আরসা প্রধান আতাউল্লাহ’র নেতৃত্বে রোহিঙ্গাদের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার অন্যতম ব্যক্তি হিসেবে কাজ করে বলে সে জানায়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এর আগেও আরসা সদস্য হাফেজ নুর মোহাম্মদ, রহিমুল্লাহ ওরফে মুছাসহ ৬০ জন আরসা সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

নদী পাড়ের ব্লক ধসে নিহত ২

পরবর্তী

জবি নীলদল শিক্ষকদের নতুন কমিটি ঘোষণা

পরবর্তী
দুটি পুরুষের ছবি, একজন পেশাদার পোশাক পরা, অন্যজন ক্যাজুয়াল পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

জবি নীলদল শিক্ষকদের নতুন কমিটি ঘোষণা

তথ্য ও সম্প্রচারমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির দাবি জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়াকে রাজনীতির গিনিপিগ বানিয়েছে বিএনপি: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইউক্রেন হামলায় রাশিয়াকে সহায়তায় নর্থ কোরিয়ার ড্রোন ইউনিট

আগস্ট ২২, ২০২৬

কক্সবাজার-ঢাকা রুটের বাসে আগুন, যেভাবে প্রাণে বাঁচলেন ৩০ যাত্রী

আগস্ট ২২, ২০২৬

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

আগস্ট ২২, ২০২৬

স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ফখরুল-রিজভীর নতুন দায়িত্বে উজ্জীবিত বিএনপির তৃণমূল

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT