চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোয়েন্দা পরিচয়ে তুর্কি নাগরিকের কাছে চাঁদা দাবি, গ্রেপ্তার ১

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৩ পূর্বাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, অপরাধ
A A
তুর্কি নাগরিকের কাছে চাঁদা দাবি করে গ্রেপ্তার, পুলিশি অভিযানে আটক. Channel i News - চ্যানেল আই নিউজ

পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য গোয়েন্দা কর্মকর্তা পরিচয়ে তুর্কি নাগরিকের কাছে চাঁদা দাবির অভিযোগে রুবেল হোসেন (৩৮) নামের একজনকে রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার মিরপুরের কাজীপাড়া এলাকা থেকে দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান রাতে এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তি হলেন, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার জায়গারচর গ্রামের মৃত আকরাম হোসেনের ছেলে রুবেল।

Banglabid

ওসি হাফিজুর রহমান বলেন, ‘তুর্কি নাগরিক সেরকান আকভান রাজধানীর গুলশানে থাকেন এবং টার্কিশ এয়ারলাইনসের স্টেশন মাস্টার হিসেবে কর্মরত। গত ৩১ আগস্ট সকালে তিনি গুলশানের বাসা থেকে কর্মস্থল বিমানবন্দরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তখন জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) গুলশান জোনের এডি (সহকারী পরিচালক) আব্দুল মুহিন পরিচয়ে এক ব্যক্তি ফোন করেন। ওই সময় গোয়েন্দা পরিচয় দেওয়া কর্মকর্তা বলেন, ‘তিনি তুর্কি নাগরিকের পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য ফোন দিয়েছেন।’

ওসি হাফিজ বলেন, ‘তুর্কি নাগরিক তখন তার দোভাষীর সঙ্গে কথা বলিয়ে দেন। ফোন করা গোয়েন্দা পরিচয়দানকারী ব্যক্তি তুর্কি নাগরিকের পাসপোর্ট ও জন্ম তারিখ মিলিয়ে নেন। তারপর তিনি বলেন, পাসপোর্ট ভেরিফিকেশন করে এসবিতে (স্পেশাল ব্রাঞ্চ) দিতে হবে। এর জন্য তাঁকে পাঁচ হাজার টাকা দিতে হবে। না হলে ভেরিফিকেশন আটকে দেবেন, তখন ১ লাখ টাকা দিতে হবে। পরে তুর্কি নাগরিক টাকা দিতে অস্বীকার করলে অজ্ঞাতনামা ব্যক্তি তাঁকে নানাভাবে ভয়ভীতি দেখান।’

এ ঘটনায় টার্কিশ এয়ারলাইনস কর্তৃপক্ষের মাধ্যমে শনিবার গুলশান থানায় একটি মামলা করা হয়। মামলার পর রাজধানীর মিরপুরের কাজীপাড়া এলাকা থেকে চাঁদা দাবি করা ভুয়া গোয়েন্দা কর্মকর্তা রুবেল হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকালে তার কাছ থেকে চাঁদার জন্য ফোন দেওয়া নাম্বারসহ মোবাইল ফোন ও পাসপোর্টের তথ্য সংবলিত কাগজপত্র জব্দ করা হয় বলেও জানান ওসি হাফিজ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুলশান থানাগোয়েন্দা পরিচয়গ্রেপ্তারচাঁদা দাবিতুর্কি নাগরিক
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT