ডিজিটাল শর্ট

সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি সংক্রান্ত ছবি, যেখানে দেখা যাচ্ছে একটি চেকের ছবি ও ক্রিকেটার সাকিব আল হাসান।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

চেক ডিজঅনার মামলায় সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। রোববার ১৯ জানুয়ারি  ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন আদালত এ আদেশ দেন।

আইএফআইসি ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাকিবকে গ্রেফতার করতে পরোয়ানা জারি করা হয়। একই মামলায় সাকিব ছাড়াও আরও দুইজনকে গ্রেফতারে পরোয়ানা জারি করেন আদালত।

এর আগে, গত বছরের ১৫ ডিসেম্বর সাকিবের নামে একটি চেক জালিয়াতির মামলা হয়। মামলার নথি থেকে জানা যায়, সাকিবসহ চার আসামির বিরুদ্ধে ৪ কোটি ১৪ লাখ ৫৭ হাজার টাকার চেক ডিজঅনারের মামলাটি করা হয়। ব্যাংকের রিলেশনশিপ অফিসার সাহিবুর রহমান বাদী হয়ে আদালতে এ মামলা দায়ের করেন।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…