চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে ইউটিউবার প্রত্যয় হিরন গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২২ অপরাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০২৩
বিনোদন
A A

ফেসবুক ও ইউটিউবে কনটেন্ট তৈরির আড়ালে অনলাইনে জুয়ার বিজ্ঞাপন প্রচারের অভিযোগে ইউটিউবার ও অভিনেতা প্রত্যয় হিরনসহ দুজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

তাদের বিরুদ্ধে অভিযোগ, গত তিন বছর ধরে ভারতীয় এক এজেন্টের সঙ্গে জুয়ার বিজ্ঞাপন প্রচারে চুক্তি ছিল প্রত্যয় হিরনের।

গোয়েন্দা পুলিশ জানায়, নিষিদ্ধ জুয়ার ব্যবসা প্রচারে একেকটি বিজ্ঞাপন প্রচারের জন্য প্রত্যয় নিতেন প্রায় লাখ টাকা। ‘বদমাইশ পোলাপাইন’ সিজন ফোর নাটকের স্লটের মধ্যে জুয়ার বিজ্ঞাপন প্রচার করা হতো। তাদের নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে।

Banglabid

পুলিশ আরও জানিয়েছে, নাটকের ফাঁকে ফাঁকে বিজ্ঞাপনী সংলাপ চলতে দেখা যায়। এর ধারাবাহিকতায় দেশের বিজ্ঞাপনের বাজারে ইউটিউব-ফেসবুকের ভিডিওতে নতুন এই ধারার প্রচলন শুরু হয়েছে। ৪৫ লাখ সাবস্ক্রাইবারের ‘আজাইরা লিমিটেড’ নামে একটি ইউটিউব চ্যানেলে বেশ কিছুদিন ধরে তাদের ভিডিওতে জুয়ার বিজ্ঞাপন প্রচার করছে।

ডিবি পুলিশ আরো জানায়, প্রত্যয় হিরনরা বিশ্বব্যাপী জুয়ার সাইট ওয়ানএক্সবেট, বাবুএইটিএইট, ক্রিকেক্স নামের জুয়ার সাইটের বিজ্ঞাপন বাবদ ভিডিও প্রতি লাখ টাকা করে নিতেন। ভারতীয় একটি এজেন্সির সঙ্গে বিজ্ঞাপনের জন্য এজেন্ট হয়ে কাজ করত আব্দুল হামিদ নামের একজন।

অভিযুক্তরা যে সাইটের বিজ্ঞাপনের জন্য আটক হয়েছে একই সাইটের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে সমালোচনায় পড়েন ক্রিকেট তারকা সাকিব আল হাসান। পরে চুক্তি বাতিল করতে বাধ্য হন তিনি।

Reneta

ডিবি সাইবার ক্রাইম ইউনিটের উপকমিশনার তারেক বিন রশিদ বলেন, ওরা অনলাইন জুয়ার বিজ্ঞাপন দিয়ে আসছিল। তাদের গ্রেপ্তার করে আমরা জানতে পারি, অনলাইন জুয়াড়িরা দেশের বাইরে থেকে এসব পরিচালনা করে।

ভারতীয় এজেন্টদের মাধ্যমে জনপ্রিয় ইউটিউবার বা অনলাইন অ্যাকটিভিস্টদের সঙ্গে যোগাযোগ করে জুয়ার সাইটের বিজ্ঞাপন দেয় তারা।

জানা গেছে, প্রায় বছরখানেক প্রত্যয় হিরনদের ওপর নজর রেখে এ সপ্তাহে রমনা থানায় মামলা করে ডিবি পুলিশ। কর্মকর্তারা বলছেন, আটকদের ভিডিও ও নাটক তরুণ ও কিশোরদের মাঝে বেশ জনপ্রিয়। সেখানে প্রচারণার ফলে অনেকে জুয়ায় আসক্ত হচ্ছে।

ডিবি সাইবার ক্রাইম ইউনিটের উপকমিশনার তারেক বিন রশিদ গণমাধ্যমকে আরো বলেন, অনলাইন জুয়া থেকে অনেকগুলো অপরাধের জন্ম দেয়। এছাড়া ইউটিউব বা অন্য কোনো মাধ্যমে জুয়ার প্রচারণা হতে দেখলে অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছে ডিবি পুলিশ।

৪৬ লাখ সাবক্রাইবারের ইউটিউব চ্যানেল আজাইরা লিমিটেড এর মালিক প্রত্যয় হিরন। তিনি শেষটা এমন হয়, ওয়ান সাইডেড লাভ, মায়ার ওপরে তুমি, মিস ক্রাশ, বদমাশ পোলাপাইন নাটকের অন্যতম অভিনেতা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়ইউটিউবারনাটকলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬

তদন্ত ও অন্তর্বর্তী আদেশের ক্ষমতা পাচ্ছে মানবাধিকার কমিশন

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT