চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিমানবন্দর ও গুলশান-বনানীতে হর্ন বাজালেই ব্যবস্থা: ডিএমপি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৩ অপরাহ্ণ ২০, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং এর আশপাশের নীরব এলাকায় হর্ন বাজালে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এছাড়া গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকাও এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত।

আজ মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বার্তায় ডিএমপির পক্ষ থেকে এই নির্দেশনা দেওয়া হয়।

ডিএমপি জানিয়েছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃক হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা এবং এর উত্তর-দক্ষিণে দেড় কিলোমিটার (উত্তরা স্কলাস্টিকা স্কুল থেকে হোটেল ‘লা মেরিডিয়ান’ পর্যন্ত) এলাকাকে গত সেপ্টেম্বর ২০২৫ থেকে ‘নীরব এলাকা’ ঘোষণা করা হয়েছে।

সড়ক পরিবহন আইন-২০১৮ এবং নবঘোষিত ‘শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০২৫’ অনুযায়ী, নীরব এলাকায় হর্ন বাজানো একটি দণ্ডনীয় অপরাধ।  এই অপরাধে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা অথবা ৩ মাসের কারাদণ্ড (অথবা উভয় দণ্ড) হতে পারে।

নতুন বিধিমালা অনুযায়ী, শব্দদূষণকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে জরিমানা আরোপের ক্ষমতা পুলিশকে প্রদান করা হয়েছে।

ডিএমপির বার্তায় স্পষ্ট করা হয়েছে, ঘোষিত নীরব এলাকাগুলোতে শান্ত পরিবেশ বজায় রাখতে ট্রাফিক বিভাগ নিয়মিত তদারকি করবে। কেউ আইন লঙ্ঘন করে হর্ন বাজালে তার বিরুদ্ধে কোনও শিথিলতা প্রদর্শন করা হবে না।

Reneta

শহরের প্রাণকেন্দ্রে শব্দদূষণ কমিয়ে জনস্বাস্থ্য রক্ষা এবং পরিবেশ সুরক্ষায় ডিএমপির এই অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুলশান-বনানীডিএমপিবিমানবন্দরশাস্তিমূলক ব্যবস্থাহর্ন
শেয়ারTweetPin1

সর্বশেষ

শেষ ওভারে ব্যাটে হৃদয়ের ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারকে সিটি করপোরেশন করা হচ্ছে

জুলাই ২৮, ২০২৬

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT