রাজনীতি

হাসিনার দোসরদের ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়ে সেনাবাহিনী ভুল করেছে: হাফিজ

বিএনপি নেতা হাফিজ ক্যান্টনমেন্টে আশ্রয় নেওয়ার বিষয়টি নিয়ে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি নেতা হাফিজ ক্যান্টনমেন্টে আশ্রয় নেওয়ার বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, শেখ হাসিনা সরকারের ৪৮৭ জন দোসরদের ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়ে সেনাবাহিনী ভুল করেছে। অবিলম্বে আশ্রয় নেয়াদের তালিকা প্রকাশ করে শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ৩২তম প্রতিষ্ঠবার্ষিকী উপলক্ষে শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের কবরে মুক্তিযোদ্ধা দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে মেজর অব. হাফিজ এ মন্তব্য করেন।

এনজিও সরকার নয়, যাদের বিপ্লবের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে তাদের নিয়ে জনগণের সরকার হওয়ার আহ্বান জানান মেজর হাফিজ।

তিনি বলেন, ভারতে বসে শেখ হাসিনা এখনো ষড়যন্ত্র চালাচ্ছে। তাই সবাইকে সজাগ থাকার হুঁশিয়ারি দেন তিনি।

বিষয়:মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…