চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাহবুবুর মোল্লা কলেজ এলাকায় যৌথ বাহিনীর অবস্থান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৯ অপরাহ্ণ ২৫, নভেম্বর ২০২৪
- টপ লিড নিউজ, শিক্ষা
A A

কলেজ ক্যাম্পাসে ভাঙচুর ও হামলার প্রতিবাদে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে (ডিএমআরসি) ভাঙচুর চালিয়েছে কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। এসময় সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষের শিক্ষার্থীরা। সকাল থেকে চলমান এই সংঘর্ষ নিয়ন্ত্রেণে সেনা বাহিনী উপস্থিত হয়েছেন ঘটনাস্থলে।

সোমবার (২৫ নভেম্বর) দুপুরের দিকে সেনা বাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। এর আগে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলমান।

এর আগে আজ সকাল ১০টার দিকে আল্টিমেটাম অনুযায়ী সমাধান না পাওয়ায় দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বাহাদুর শাহ পার্কের সামনে লাঠিসোঁটা নিয়ে জড়ো হতে থাকেন। পরে সাড়ে ১১টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রায়সাহেব বাজারের দিকে অগ্রসর হতে থাকেন।

একই সঙ্গে জড়ো হতে থাকে সাত কলেজের শিক্ষার্থীরা। এরপর বেলা সাড়ে ১২টার দিকে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে (ডিএমআরসি) একদল শিক্ষার্থীকে ভাঙচুর করতে দেখা গেছে।

সোহরাওয়ার্দী কলেজের কয়েকজন শিক্ষার্থী জানান, সুষ্ঠু সমাধানের জন্য রোববার রাত থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত প্রশাসনকে সময় দিয়েছিলাম। কিন্তু এই সময়ে তেমন কোনো পদক্ষেপ না নেওয়ায় আমরা একত্রিত হয়েছি। আজ দিনব্যাপী আমাদের কর্মসূচি চলবে।

কবি নজরুল সরকারি কলেজের কয়েকজন শিক্ষার্থী বলেন, আমরা কোনোভাবেই সরকার এবং সাধারণ মানুষের ভোগান্তির কারণ হতে চাই না। তবে আমার ভাই-বোনদের ওপর হামলার দাঁতভাঙা জবাব দিতে চাই।

Reneta

কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান আন্দোলনরত শিক্ষার্থীদের শান্ত করার জন্য বারবার অনুরোধ জানান।

শিক্ষার্থীদের শান্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তোমরা শান্ত হও, তোমাদের সঙ্গে আমরা আছি। গতকালের ঘটনায় অনুপ্রবেশকারীরা ছিল। আজও এখানে অনুপ্রবেশকারী আছে বলে মনে হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কমিটি আসবে, সোহরাওয়ার্দী কলেজকে বলতে চাই গতকালের ঘটনায় সুষ্ঠু বিচার হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভাঙচুরমোল্লা কলেজসংঘর্ষসংঘর্ষ নিয়ন্ত্রেণে সেনা বাহিনী
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিলের বিপক্ষে অপরাজিতই থাকল নরওয়ে

জুলাই ৬, ২০২৬

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

জুলাই ৬, ২০২৬

এন্ড্রু কিশোরকে হারানোর ছয় বছর

জুলাই ৬, ২০২৬

হালান্ডের জোড়া গোল, ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টারে নরওয়ে

জুলাই ৬, ২০২৬

নরওয়ের গোলবাতিল-ব্রাজিলের পেনাল্টি মিস, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT