দেশের বর্তমান সংকট নিরসনে সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনায় বসেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
জানা যায়, চলমান পরিস্থিতি নিয়ে দুপুর ৩ টায় জনগণের উদ্দেশে বক্তব্য রাখবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার (৫ আগস্ট) গণমাধ্যমে পাঠানো আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা বলা হয়েছে।







