সরকারি সফরে রাশিয়া গেছেন সেনাপ্রধান

সেনাপ্রধানের সামরিক পোশাক পরিহিত ছবি, যেখানে তিনি বিভিন্ন পদক ও সামরিক র্যাংক পরিহিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
সরকারি সফরে রাশিয়া গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ৪ দিনের রাশিয়া সফর শেষে আগামী ১০ এপ্রিল তিনি ক্রোয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন।
রোববার (৬ এপ্রিল) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
সফরকালে সেনাপ্রধান রাশিয়া ও ক্রোয়েশিয়ার সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন।
এছাড়া কয়েকটি সামরিক স্থাপনা এবং সমরাস্ত্র কারখানা পরিদর্শন করবেন তিনি। সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ১২ এপ্রিল বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






