রাজনীতি

জামায়াত আমিরের অসুস্থতার খবর নিলেন সেনাপ্রধান

জামায়াতের আমিরের অসুস্থতার খবর নিলেন সেনাপ্রধান. Channel i News - চ্যানেল আই নিউজ

সেনাপ্রধান জামায়াতের আমিরের অসুস্থতার খবর নেন, ছবি একটি পুরুষের।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান।

রোববার বিকেলে ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, ‘আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান এর অসুস্থ হওয়ার খবর শুনে সেনাপ্রধান জেনারেল জনাব ওয়াকার উজ জামান ফোন করে শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। তিনি জানান, সম্মানিত আমির সাহেবের চিকিৎসার জন্য যেকোনো সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছেন।

পোস্টে আরও উল্লেখ করা হয়, সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

গতকাল শনিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জাতীয় সমাবেশে বক্তব্যের একপর্যায়ে হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামায়াত আমির। বক্তব্য শেষে দ্রুত তাকে চিকিৎসার জন্য রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

পরে রাত ৯টার দিকে হাসপাতাল থেকে বাড়ি ফেরেন তিনি।

বিষয়:বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শারীরিক অবস্থার খোঁজ সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ওয়াকার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…