বাংলাদেশ

সেনাপ্রধানের কোনো সামাজিক মাধ্যমে অ্যাকাউন্ট নেই: আইএসপিআর

বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তা পোশাক পরিহিত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তা গা dark কালো পোশাক ও ক্যাপ পরিহিত, ব্যাজ ও মেডেল পরিধান করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত অ্যাকাউন্ট নেই বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আজ বৃহস্পতিবার দুপুরে সংস্থাটির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়,  সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের ব্যক্তিগত কোন একাউন্ট নেই। এপ্রেক্ষিতে, সেনাবাহিনী প্রধানের পরিচয়/ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন ফেক একাউন্ট হতে প্রচারিত পোস্ট দেখে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো।

বিষয়:আইএসপিআর সামাজিক যোগাযোগ মাধ্যম সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…