চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেশজুড়ে নানা কর্মসূচি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩২ পূর্বাহ্ণ ২১, নভেম্বর ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
সশস্ত্র বাহিনী দিবসের প্যারেডের প্রতীকী ছবি, সেনা ও নৌবাহিনীর পতাকা সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আজ পালিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস পৃথক বার্তা প্রদান করেছেন।

আজ ২১ নভেম্বর শুক্রবার  দিবসটি উপলক্ষে দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি এবং বিমানবাহিনী ঘাঁটিতে ফজরের নামাজের পর বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে দেশের কল্যাণ ও সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর অগ্রগতি এবং স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের রুহের মাগফেরাত কামনা করা হয়।

‘সশস্ত্র বাহিনী দিবস ২০২৫’ উপলক্ষে ঢাকা সেনানিবাসে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা প্রদান করা হবে। প্রধান উপদেষ্টা ১০১ জনকে শুভেচ্ছা স্মারক প্রদান করবেন। অনুষ্ঠানে সামরিক-বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাসহ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

Banglabid

দিবসটি উদযাপন উপলক্ষে আজ বিকেল ৪টায় সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে দেশের প্রধান বিচারপতি, প্রাক্তন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাগণ, বিদেশি রাষ্ট্রদূত, আন্তর্জাতিক সংস্থার প্রধান, সামরিক ও অসামরিক কর্মকর্তাসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।

ঢাকা ছাড়াও বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার, বগুড়া, সিলেট, যশোর, রংপুর, ঘাটাইল ও খুলনা সেনানিবাস এবং ঘাঁটিতে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। পাশাপাশি বিশেষভাবে সাজানো নৌবাহিনীর জাহাজ আজ দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত ঢাকা, খুলনা, চাঁদপুর, বরিশাল ও চট্টগ্রামে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

অন্যদিকে, সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরে ২০ নভেম্বর বাংলাদেশ টেলিভিশনে ‘অনির্বাণ’ নামে বিশেষ অনুষ্ঠান প্রচারিত হয়েছে। আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ বেতারে ‘বিশেষ দুর্বার’ অনুষ্ঠান সম্প্রচার করা হবে। বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো পর্যায়ক্রমে অনুষ্ঠানটি প্রচার করবে।

Reneta

দিবসটি উপলক্ষে জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হয়েছে এবং সশস্ত্র বাহিনীর অধীনস্থ শিক্ষাপ্রতিষ্ঠানে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সশস্ত্র বাহিনী দিবস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লক্ষ্মীপুরের ‘টানেল মসজিদ’র নান্দনিক স্থাপত্যে মুগ্ধ দর্শনার্থী

পরবর্তী

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ

পরবর্তী
ভূমিকম্পের পর বাংলাদেশের শহরে মানুষের ভিড় ও আতঙ্ক. Channel i News - চ্যানেল আই নিউজ

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ

মিস ইউনিভার্সের মুকুট পরানো প্রতিযোগী, আবেগপ্রবণ মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিবাদী সেই ফাতিমার মাথায় উঠলো ‘মিস ইউনিভার্স’-এর মুকুট

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: সিইসি

আগস্ট ১৯, ২০২৬
ছবি: হবিগঞ্জের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস (জেমি)।

উচ্চ শিক্ষার স্বপ্নপূরণে ৭৪ লাখ টাকা বৃত্তি পেলেন হবিগঞ্জের জান্নাতুল

আগস্ট ১৯, ২০২৬

লন্ডন চলচ্চিত্র উৎসবের মূলপর্বেও প্রথমবার বাংলাদেশের সিনেমা

আগস্ট ১৯, ২০২৬
ইমরান খান ও তার স্ত্রী দুর্নীতির মামলায় জেল খাটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৯ মাস পর স্ত্রী ও বোনের সঙ্গে দেখা ইমরান খানের

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

স্যুটকেসে কিশোরীর মরদেহ, শ্বাসরোধে হত্যার প্রমাণ

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT