চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালাইকার মা হওয়ার খবরে যা বললেন অর্জুন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১১ অপরাহ্ণ ৩০, নভেম্বর ২০২২
বিনোদন
A A

চলতি বছরের শুরুতে গুঞ্জন উঠেছিল এবারের শীতে গাঁটছড়া বাঁধবেন বলিউডের অন্যতম আলোচিত তারকা জুটি মালাইকা অরোরা ও অর্জুন কাপুর। তারমধ্যেই বুধবার (৩০ নভেম্বর) সকালে হঠাৎ রটে যায় অন্তঃস্বত্তা হয়ে পড়েছেন মালাইকা!

অর্জুন কাপুরের সঙ্গে নাকি প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন এই অভিনেত্রী। কাছের বন্ধুদের সে খবর দিয়েছেন লন্ডন ভ্যাকেশনের সময়। যার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এই খবর।

অবশেষে মালাইকার প্রেগন্যান্সির খবর নিয়ে মুখ খুললেন তার পরিবারের এক সদস্য। জানালেন, ‘এটা সত্যি নয়। এটা পুরোপুরিই গুজব।’

মালাইকাকে নিয়ে রটে যাওয়া এই খবরের প্রেক্ষিতে ইতোমধ্যেই মুখ খুলেছেন অর্জুন কাপুর। একটি খবরের স্ক্রিনশর্ট শেয়ার করে ক্ষোভও প্রকাশ করেছেন এই অভিনেতা। ইনস্টাগ্রাম স্টোরিতে এই অভিনেতা লিখেন, ‘এটি খুবই নিম্নমানের কাজ। সংবেদনশীল, অনৈতিক ও বাজে খবর প্রকাশ করে যাচ্ছেন। এই সাংবাদিক নিয়মিত এ ধরনের খবর লিখছেন। এ ধরনের মিথ্যা খবর আমরা এড়িয়ে যেতে পারি।’

১৯৯৮ সালে আরবাজ খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মালাইকা। ২০১৬ সালে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে আদালতে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন এই দম্পতি। অবশেষে ২০১৭ সালের মে মাসে তাদের বিচ্ছেদ মঞ্জুর করেন মুম্বাইয়ের বান্দ্রার পারিবারিক আদালত।

মালাইকা-আরবাজের আরহান খান নামে একটি পুত্রসন্তান রয়েছে। আরবাজের সঙ্গে ডিভোর্সের পর অর্জুন-মালাইকার প্রেমের সম্পর্ক শুরু হয়।

Reneta

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্জুন কাপুরবলিউডমালাইকা আরোরাসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রযুক্তিগত ত্রুটিতে মোদির ভিডিও ব্লক, সরকারের কাছে ক্ষমা চাইল মেটা

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক চলছে

জুলাই ২৮, ২০২৬

বঙ্গভবনে প্রথম দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জুলাই ২৮, ২০২৬

একই সিরিজে অভিনয় করবেন রোনালদো ও অঁরি

জুলাই ২৮, ২০২৬

পাট কাটায় ব্যস্ত শরীয়তপুরের কৃষক

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT