চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমি ফাঁকা আওয়াজ দেই না: আরিফিন শুভ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৩ অপরাহ্ণ ২৪, অক্টোবর ২০২১
বিনোদন
A A

‘মিশন এক্সট্রিম, বঙ্গবন্ধু ও নূর ছবি তিনটি তিন প্যাটার্নের। পরপর ছবিগুলো রিলিজ হলে দর্শক বুঝবে কতটা ভিন্নতা রেখে কাজ করেছি। আমি ফাঁকা আওয়াজ দেই না। আমার কাজগুলো তার প্রমাণ দেবে। আমি দর্শকদের ভালোবাসার কাঙাল। তাদের ভালোবাসা পাওয়ার জন্য কাজ করে যাচ্ছি।’

কথাগুলো বলছিলেন চিত্রনায়ক আরিফিন শুভ। রবিবার (২৪ অক্টোবর) তার অভিনীত বছরের বহুল প্রতীক্ষিত ছবি ‘মিশন এক্সট্রিম’-এর ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে নিজের অভিনীত মুক্তির অপেক্ষায় থাকা ছবিগুলো নিয়ে এমন মন্তব্য করেন জনপ্রিয় এ নায়ক।

আরিফিন শুভ বলেন, ‘ঢাকা অ্যাটাক’ এর থিম থেকে ‘মিশন এক্সট্রিম’ নির্মিত হয়েছে কিন্তু এটা পুরোপুরি অন্য প্রেক্ষাপটে। ৩ ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পেলেই দর্শক বুঝতে পারবেন আমরা কী করেছি। নয় মাস এই সিনেমার জন্য কষ্ট করেছি। দেশের ইতিহাসে যেটা কখনোই হয় নাই সেটা করার চেষ্টা করেছি।

সম্প্রতি রায়হান রাফীর ‘নূর’ সিনেমায় কাজ করেছেন আরিফিন শুভ। তার আরেক ছবি ‘বঙ্গবন্ধু’র শুটিং শেষ হয়নি। জানান, নূর সিনেমায় আর তিনদিনের শুটিং বাকি। এটি পুরোপুরি রোমান্টিক গল্পের সিনেমা।

নূর সিনেমায় নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করছেন শুভ। তিনি বলেন, এটি আমার জন্য স্কুলিং। এর মাধ্যমে প্রযোজনার অনেককিছু শিখেছি। ভবিষ্যতে প্রযোজনা করলে তখন এই অভিজ্ঞতা কাজে লাগবে।

বঙ্গবন্ধুর বায়োপিক প্রসঙ্গে ‘ছুঁয়ে দিলে মন’ খ্যাত নায়ক শুভ বলেন, একজন বাংলাদেশি হিসেবে একজন সচেতন নাগরিক হিসেবে জাতির পিতার চরিত্রে অভিনয় করার মতো সুখের আর হতে পারে না। নভেম্বর, ডিসেম্বর জুড়ে বাকি কাজ শেষ হবে। আগামী বছরের প্রথম ছয়মাসের মধ্যে মুক্তি পাবে।

Reneta

‘মিশন এক্সট্রিম’ যৌথভাবে পরিচালনা করেন ফয়সাল আহমেদ ও সানী সানোয়ার। আগামী ৩ ডিসেম্বর বাংলাদেশসহ তিন মহাদেশের ১১ টি দেশে একযোগে মুক্তি পাবে।

ছবি: শাহরিয়ার তামিম

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়আরিফিন শুভনূরফয়সাল আহমেদবঙ্গবন্ধুমিশন এক্সট্রিমলিড বিনোদনসংবাদ সম্মেলনসানী সানোয়ারসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

কেমন হল দুবারের চ্যাম্পিয়ন ফ্রান্সের বিশ্বকাপ দল

মে ১৫, ২০২৬

লন্ডনে ধর্ষণ ও যৌন নির্যাতনের দায়ে ইমামের যাবজ্জীবন

মে ১৫, ২০২৬

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়

মে ১৫, ২০২৬

বিশ্ববাজারে কমলো স্বর্ণ ও রুপার দাম

মে ১৫, ২০২৬

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা

মে ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT