চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পা ছুঁয়ে সালাম, শুভকে বুকে টেনে নিলেন শাকিব!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৩ অপরাহ্ণ ২৫, জুন ২০২৪
বিনোদন
A A

ঈদে মুক্তি পাওয়া তুমুল আলোচিত ছবি ‘তুফান’ এর বিশেষ প্রদর্শনী ছিলো সোমবার (২৪ জুন)। এদিন সন্ধ্যায় ছবিটি দেখতে মিরপুর স্টার সিনেপ্লেক্সে জড়ো হন শোবিজ অঙ্গনের তারকা থেকে সংবাদমাধ্যমের কর্মীরাও। আর এই বিশেষ প্রদর্শনীতেই ঘটে গেল একটি বিশেষ ঘটনা!

সাধারণত নিজের ছবি দেখতে প্রেক্ষাগৃহে শাকিব খানকে পাওয়া বিরল ঘটনা! কিন্তু ‘তুফান’ এর বিশেষ প্রদর্শনীতে সহশিল্পী ও কলাকুশলীদের সাথে উপস্থিত হয়েছিলেন এই সুপারস্টার। স্বভাবতই সবার দৃষ্টি ছিলো এই তারকার দিকেই! কিন্তু মুহূর্তেই যেন ঘটে গেল এক অভাবনীয় ঘটনা!

এদিন ‘তুফান’ দেখতে অনেক তারকার পাশাপাশি প্রেক্ষাগৃহে আসেন ঢাকাই সিনেমার আরেক তারকা অভিনেতা আরিফিন শুভ। অনুষ্ঠানস্থলে ঢুকেই শাকিব খানের সাথে কুশল বিনিময় করেন। মুহূর্তেই কিছু বুঝতে না দিয়ে শাকিবের পা ছুঁয়ে সালাম করে বসেন ‘ঢাকা অ্যাটাক’ এর এই তারকা!

এসময় শাকিব ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিমের সাথে কথা বলায় ব্যস্ত ছিলেন। এমন পরিস্থিতিতে দ্রুতই শুভকে বুকে টেনে নিতে দেখা যায় শাকিব খানকে! পুরো বিষয়টি খুব দ্রুত ঘটলেও মুহূর্তেই ক্যামেরা বন্দি হয়ে যায়। শুভর এমন আচরণ নিয়ে ইতিবাচক আলোচনা যেমন হচ্ছে, তেমনি কেউ কেউ করছেন সমালোচনাও!

শাকিবকে পা ছুঁয়ে সালাম করার অংশটুকু ইতিমধ্যে নেট দুনিয়ায় ভাইরাল। সিনেমার তারকাদের পারস্পারিক এমন শ্রদ্ধাবোধে নেটিজেনরাও মুগ্ধতা জানাচ্ছেন। অনুসারীরা বলছেন, নিজেদের মধ্যে এমন ভ্রাতৃত্ব বজায় রেখে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে।

পরে একসঙ্গে ‘তুফান’ উপভোগ করেন শাকিব ও শুভ। সিনেমাটি দেখে শুভ সাংবাদিকদের বলেন, রায়হান রাফি দেশের সুপারস্টারকে ঠিকঠাক মতো ব্যবহার করছেন। আগে কখনো এমন শাকিব ভাইকে দেখা যায়নি। আমরা পর্দায় নিয়মিত এমন শাকিব ভাইকে দেখতে চেয়েছি, যা রাফি করে দেখালেন। তার নির্মাণ নিয়ে আলাদা করে বলার নেই, অসাধারণ।

Reneta

এদিন ‘নূর’ লেখা একটি টিশার্ট পরে আসেন আরিফিন শুভ। এই নামে একটি ছবি নির্মাণ করেছেন রায়হান রাফী, যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। এদিন সেই ছবি নিয়েও কথা বলেন এই নায়ক। জানালেন, খুব শিগগির এই সিনেমাটিও মুক্তি পেতে চলেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়আরিফিন শুভতুফাননূররায়হান রাফীলিড বিনোদনশাকিব খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ডিবির অভিযানে গ্রেপ্তার 'হানিট্র‍্যাপ' এর একটি চক্র

ডিবির অভিযানে গ্রেপ্তার ‘হানিট্র‍্যাপ’ চক্র

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে ব্রাজিলের হারে কুষ্টিয়ায় নিজেকে শেষ করে দিলেন সমর্থক

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নিখোঁজের ২০ দিন পর উঠানের নিচ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ গ্রেপ্তার ২

জুলাই ৬, ২০২৬
যুদ্ধবিদ্ধস্ত গাজা উপত্যকা

গাজার শাসনভার ছাড়ার ঘোষণা দিলো হামাস

জুলাই ৬, ২০২৬

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোন বাধা নেই: রুমিন ফারহানা

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT