চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘তোমার স্মৃতিতেই বেঁচে আছি, মা’-ঈদে শুভর আবেগঘন বার্তা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪২ অপরাহ্ণ ০৭, জুন ২০২৫
বিনোদন
A A
বৃষ্টির দিনে একজন নারী ছাতা হাতে, অন্যজন কৃত্রিম আলোতে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা আরিফিন শুভর মা–ভক্তির কথা তার অনুরাগীদের অজানা নয়। মাকে ঘিরে তার ভালোবাসা এবং আবেগ তিনি প্রকাশ করেছেন বহুবার। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় মায়ের সঙ্গে তোলা অসংখ্য ছবি ও ভিডিও শেয়ার করেছেন শুভ নিজেই। অসুস্থ অবস্থায় দীর্ঘদিন মায়ের সেবায় ছিলেন তিনি। তবে গত বছরের জানুয়ারিতে পৃথিবী থেকে বিদায় নেন শুভর মা খাইরুন নেছা।

মায়ের শূন্যতা এখনও প্রতিটি মুহূর্তে অনুভব করেন এই জনপ্রিয় তারকা। ঈদের মতো আনন্দের দিনেও মায়ের অনুপস্থিতি তার মনে গভীর দাগ কেটে যায়।

ঈদের সকালে ঈদ নামাজ শেষে প্রিয় মায়ের কবর জিয়ারত করেছেন আরিফিন শুভ। সেই মুহূর্তের একটি ছবি তিনি শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে। সঙ্গে লিখেছেন আবেগময় এক স্ট্যাটাস।

স্ট্যাটাসে শুভ লিখেছেন, “মা, মনে আছে তোমার? ছোটবেলায় ঈদের দিনে যখন নতুন জামা পরে তোমার সামনে দাঁড়াতাম, তুমি কী বলতে আমাকে? আজও নতুন জামা পরে এসেছি তোমার কাছে। চিনতে পেরেছো, মা? খেয়াল করেছো জামার কাপড়টা, আমার গলার চেইনটা?”

মায়ের স্মৃতিচারণ করে শুভ আরও লেখেন,“তোমার সবকিছুই আমি আগলে রেখেছি, মা। শুধু তোমাকেই রাখতে পারলাম না। আজ আমাদের দেখা হওয়ার দিনে আকাশটাও যেন কেঁদেছে, মা। কিন্তু আমি কাঁদিনি! তোমার স্মৃতি নিয়েই বেঁচে আছি। ঈদ মোবারক, মা।”

এদিকে বেশ দীর্ঘ বিরতির পর এবারের ঈদে মুক্তি পেয়েছে আরিফিন শুভ অভিনীত নতুন চলচ্চিত্র ‘নীলচক্র’। সিনেমাটি প্রথম সপ্তাহে কেবল ঢাকার ভেতরেই চলবে। এটি মাল্টিপ্লেক্স ও লায়ন সিনেমাস-সহ ৬টি হলে মুক্তি পেয়েছে। সিনেমায় শুভর বিপরীতে আছেন মন্দিরা চক্রবর্তী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়আরিফিন শুভইনস্টাগ্রামঈদে শুভনীলচক্রফেসবুকমালিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬

প্রধানমন্ত্রীর কাছ থেকে ৩ প্রতিবন্ধী ব্যক্তির নিয়োগপত্র গ্রহণ

জুলাই ৩০, ২০২৬

ভোলা-বরিশাল সেতুতে জাপানি বিনিয়োগ আনছে স্ট্যালিয়ন ক্যাপিটাল

জুলাই ৩০, ২০২৬

ব্রাজিল খেলতে আসছে ভারতে, জানাল দিন তারিখ

জুলাই ৩০, ২০২৬

‘কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন আরও জনবান্ধব হবে’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT