চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কিশমিশ’ নির্মাতার সিরিজে জুটিবদ্ধ শুভ-সোহিনী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩১ অপরাহ্ণ ১৩, নভেম্বর ২০২৩
বিনোদন
A A
শুভ ও সোহিনী সিরিজের মূল চরিত্রের ছবি, উজ্জ্বল ব্যাকগ্রাউন্ডে. Channel i News - চ্যানেল আই নিউজ

একের পর এক চমক দেখাচ্ছেন চিত্রনায়ক আরিফিন শুভ। ‘মুজিব’ মুক্তির পর নতুন ছবি ‘নীলচক্র’-তে অভিনয়ের ঘোষণা দেয়ার দুদিন পর এবার জানা গেল তার নতুন আরো একটি কাজের খবর!

‘লহু’ শিরোনামে এক ওয়েব সিরিজে চুক্তিবদ্ধ হয়েছেন আরিফিন শুভ। এই সিরিজে শুভর বিপরীতে দেখা যাবে কলকাতার তারকা মুখ সোহিনী সরকারকে। আর সিরিজটি পরিচালনা করছেন রাহুল মুখার্জী। যিনি এর আগে ‘কিশমিশ’ ও ‘দিলখুশ’ নামে দুইটি সিনেমা পরিচালনা করেছেন।

জানা গেছে, এই ‘লহু’ সিরিজ দিয়েই ভারতে যাত্রা শুরু করছে বাংলাদেশের ওটিটি প্লাটফর্ম চরকি। চলতি মাসে সিরিজটি শুট শুরু হবে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানটি।

‘লহু’ সিরিজ নিয়ে প্রস্তুতি নিচ্ছেন জানিয়ে শুভ বলেন, ‘স্ক্রিপ্ট পড়েছি। পরিচালকের সাথে কয়েক দফায় মিটিং হয়েছে। চরিত্রের মাত্রাটা কী রকম ও কেমন তা বোঝার চেষ্টা করছি। আর শুট শুরু হলে কাজটা আরও ভালোভাবে করতে পারবো আশা করছি।’

সিরিজ ‘লহু’ নিয়ে বেশ এক্সাইটেড সোহিনী সরকার। কাজটির জন্য নিজেকে প্রস্তুতও করছেন চরিত্র অনুযায়ী। তিনি বলেন, ‘আমি ভীষণ আনন্দিত ও আশাবাদী কাজটা নিয়ে। কলকাতায় চরকির কাজ শুরু হচ্ছে এতে আমাদের কাজের ক্ষেত্র ও পরিধিও বাড়ল। ভেবেই খুব ভালো লাগছে। সেই সাথে সিরিজটির গল্প-প্লট একদম ভিন্ন। আশা করছি, কাজটা দুর্দান্ত হবে।’

এই ওয়েব সিরিজের প্রেক্ষাপট কেমন তা জানিয়ে পরিচালক রাহুল মুখার্জী বলেন, ‘পাহাড়ি অঞ্চল। সেখানে একটা সক্রিয় গোষ্ঠীকে সামলাতে একটা বিশেষ দল পৌঁছে যায় সেখানে। তারপর কী হয়, সেই নিয়েই গল্প। এছাড়া শুভ, সোহিনী সবাই মিলে যে কাজ হবে এতে মনে হচ্ছে, আমাদের ভৌগোলিক যে বর্ডার আছে সেটা কয়েক যুগের জন্য খুলে দেয়া হচ্ছে। দুটো দেশ মিলেমিশে দারুণ কিছু করে ফেলবো শিল্প দিয়ে।’

Reneta

আরিফিন শুভ আর সোহিনী সঙ্গে ওয়েব সিরিজে থাকছেন রাজনন্দিনী পাল, সৌম্য মুখোপাধ্যায়, শ্যামল চক্রবর্তী আর অনুজয় চট্টোপাধ্যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরিফিন শুভওয়েব সিরিজকলকাতাচরকিনীলচক্রমুজিবলহুলিড বিনোদনশুভসিনেমাসোহিনী সরকার
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT