চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জন্মদিনের উপহার নিয়ে ঝগড়া, স্ত্রী-শাশুড়িকে হত্যা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৪ অপরাহ্ণ ৩১, আগস্ট ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
দুজন নারী একসঙ্গে ছবি তুলেছেন, একজন বৃদ্ধা ও একজন যুবতী।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: এনডিটিভি

ভারতের দিল্লীতে ছেলের জন্মদিনে দুই পরিবারের মধ্যে উপহার বিনিময় নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তি তার স্ত্রী ও শাশুড়িকে হত্যা করেছে। স্ত্রী প্রিয়া সেহগল (৩৪) ও শাশুড়ি কুসুম সিনহা (৬৩)কে হত্যার ঘটনায় অভিযুক্ত যোগেশকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩১ আগষ্ট) এনডিটিভির এ তথ্য জানিয়েছে।

ঘটনার পরে কুসুম সিনহার ছেলে মেঘ সিনহা (৩০) দিল্লীর কেএনকে মার্গ থানায় একটি পিসিআর কল করে জানান, তার বোনের বাসার একটি ঘরে তার মা ও বোনের মৃতদেহ পড়ে আছে।

পুলিশ কর্মকর্তা জানান, ২৮ আগস্ট কুসুম সিনহা তার নাতী চিরাগের জন্মদিন উদযাপন করতে প্রিয়ার বাড়িতে গিয়েছিলেন। জন্মদিনের অনুষ্ঠানের সময় প্রিয়া এবং তার স্বামী যোগেশের মধ্যে উপহার নিয়ে বিরোধ দেখা দিলে বিষয়টি মীমাংসা করার জন্য তিনি প্রিয়ার বাড়িতেই থেকে যান বলে জানিয়েছেন কুসুম সিনহার ছেলে মেঘ।

পুলিশ কর্মকর্তা আরও জানান, ৩০ আগস্ট মেঘ তার মায়ের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে, তখন তার ফোন রিসিভ করা হয়নি। এরপর তিনি প্রিয়ার বাড়িতে গিয়ে দেখেন, ফ্ল্যাটটি বাইরে থেকে তালাবদ্ধ এবং দরজার কাছে রক্তের দাগ ছিল বলে জানান মেঘ। মেঘ তাৎক্ষণিকভাবে পরিবারের অন্যান্য সদস্যদের খবর দেন এবং তালা ভেঙে দেখেন, তার মা এবং বোন ঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তিনি অভিযোগ করেন প্রিয়ার স্বামী যোগেশ সেহগল তার মা এবং বোনকে হত্যা করে সন্তানদের নিয়ে পালিয়ে গেছেন।

এই ঘটনায় যোগেশকে কেএনকে মার্গ পুলিশ গ্রেপ্তার করেছে এবং ঘটনাস্থল থেকে তার রক্তমাখা পোশাক এবং অপরাধে ব্যবহৃত এক জোড়া কাঁচি উদ্ধার করা হয়েছে। পুলিশের মতে, পারিবারিক কলহের কারণেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

ঘটনাস্থলে ক্রাইম টিম এবং ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির দলকে ডাকা হয়েছে। এই ঘটনার আরও তদন্ত চলছে বলে জানায় পুলিশ।

ট্যাগ: উপহার নিয়ে ঝগড়া স্ত্রী ও শাশুড়িকে হত্যাছেলের জন্মদিনদিল্লী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নেত্রকোনায় পাল্টাপাল্টি হামলায় ইউপি সদস্যসহ নিহত ২

পরবর্তী

বিশ্বজয়ী মার্টিনেজকে নিতে আবারও চেষ্টায় ইউনাইটেড

পরবর্তী
মার্টিনেজের হাসিমুখ ও হাতের অঙ্গভঙ্গি ফুটবল গ্লাভস পরে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বজয়ী মার্টিনেজকে নিতে আবারও চেষ্টায় ইউনাইটেড

বাংলাদেশি অভিনেত্রী হাস্যোজ্জ্বল মুখের ছবি, কালো চুল ও সোনালী কানের দুল পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মাত্র ৩৮ বছরে ক্যান্সারের কাছে হার মানলেন অভিনেত্রী!

সর্বশেষ

দেশজুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী

আগস্ট ২৬, ২০২৬
ফাইল ছবি

রাজধানীসহ আশপাশের এলাকায় ভোর থেকে বৃষ্টি

আগস্ট ২৬, ২০২৬

আগস্টের ২৪ দিনে এসেছে ২.৩৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স

আগস্ট ২৬, ২০২৬

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT