চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

 দিল্লীতে ১৬টি মেট্রো স্টেশন বন্ধ: সমাধান না হলে হস্তক্ষেপ করবেন প্রধান বিচাপতি 

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৩ অপরাহ্ণ ২৩, জুলাই ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

ভারতের নয়াদিল্লিতে ছাত্র বিক্ষোভের কারণে সুপ্রিম কোর্ট মেট্রো স্টেশনসহ ১৬টি মেট্রো স্টেশন বন্ধ থাকার বিষয়টি বৃহস্পতিবার ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তের নজরে আনা হয়। তিনি জানান, দুপুরের মধ্যে সমাধান না হলে তিনি হস্তক্ষেপ করবেন এবং আইনজীবীদের অনুপস্থিতির কারণে কোনো বিরূপ নির্দেশ দেওয়া হবে না।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ককরোচ জনতা পার্টি’র নেতৃত্বে যন্তর মন্তরে বিক্ষোভ তীব্র হওয়ায় গত কয়েকদিন ধরে মধ্য দিল্লির বেশ কয়েকটি মেট্রো স্টেশন বন্ধ রয়েছে। বিক্ষোভের কারণে বৃহস্পতিবারও সুপ্রিম কোর্ট মেট্রো স্টেশন অন্তত ১৬টি মেট্রো স্টেশন বন্ধ ছিল।

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি বিকাশ সিং শীর্ষ সুপ্রিম কোর্টের আশেপাশের গুরুত্বপূর্ণ স্টেশনগুলো বন্ধ থাকার বিষয়টি আদালতে উত্থাপন করে বলেন, অনেক আইনজীবী ও আদালতের কর্মীরা সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং সময়মতো আদালতে পৌঁছাতে পারছেন না। এ বিষয়ে তিনি ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্তকে হস্তক্ষেপ করার জন্য অনুরোধ করেন। এর জবাবে প্রধান বিচারপতি বলেন, দুপুরের আগে কিছু না হলে তিনি হস্তক্ষেপ করবেন।

বিকাশ সিং প্রধান বিচারপতিকে বলেন, বৈধ সুপ্রিম কোর্ট প্রবেশপত্রধারী ব্যক্তি এবং রেজিস্ট্রি কর্মীদের যথাযথ নিরাপত্তা স্ক্রিনিংয়ের পর সুপ্রিম কোর্ট মেট্রো স্টেশন থেকে বের হওয়ার অনুমতি দেওয়া উচিত। বাকিদের অন্য ট্রেনে করে চলে যেতে বলা যেতে পারে। ফলে মানুষ ট্রেনটি ব্যবহার করতে পারবে।

এই উদ্বেগের জবাবে প্রধান বিচারপতি বলেন, সুপ্রিম কোর্ট প্রশাসনকে ইতোমধ্যেই মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করতে বলা হয়েছে। তিনি বার অ্যাসোসিয়েশনকে আশ্বাস দেন, বিষয়টি অমীমাংসিত থাকলে তিনি ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ করবেন।

Reneta

প্রধান বিচারপতি বলেন, “দুপুরের খাবারের সময়ের মধ্যে মেট্রো স্টেশন খোলার জন্য কিছু না হলে আমি হস্তক্ষেপ করব। আমরা নির্দেশ দিয়েছি, আইনজীবীদের অনুপস্থিতির জন্য আজ যেন কোনো প্রতিকূল আদেশ জারি না করা হয়।”

এদিকে বৃহস্পতিবার সকালে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুপ্রিম কোর্ট মেট্রো স্টেশনসহ ১৬টি মেট্রো স্টেশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে দিল্লি মেট্রো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ১৬টি মেট্রো স্টেশন বন্ধদিল্লীবিচাপতিহস্তক্ষেপ করবেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডিআইজিসহ ১৭ জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৩, ২০২৬
ছবি: বিএনপির ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের

জুলাই ২৩, ২০২৬
নরেন্দ্র মোদি তারেক রহমানকে পাঠানো চিঠির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ, নতুন কূটনৈতিক বার্তা দিল ভারত

জুলাই ২৩, ২০২৬

চাঁদা না দেওয়ায় ১ হাজার ২০০ কমলা গাছ কেটে ফেলার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে

জুলাই ২৩, ২০২৬

অস্ত্রোপচার টেবিলে যেতে হচ্ছে স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT