চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসিবিহীন আর্জেন্টিনা টেনেটুনে হারাল ভেনেজুয়েলাকে 

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৪ পূর্বাহ্ণ ১১, অক্টোবর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসবে বিশ্বকাপ। ৪৮ দল নিয়ে হতে চলা ফিফা আসরের আগে যুক্তরাষ্ট্রে ভেনেজুয়েলার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শনিবার ভোরে ১-০ গোলে ভেনেজুয়েলাকে হারিয়েছে আলবিসেলেস্তে দল।

মিয়ামির হার্ডরক স্টেডিয়ামে ম্যাচের একমাত্র গোলটি এসেছে অ্যাটাকিং মিডফিল্ডার জিওভান্নি লো সোলসোর থেকে। প্রথমার্ধের ৩১ মিনিটে আর্জেন্টিনার গোলটি করেন স্প্যানিশ ক্লাব রিয়াল বেটিসে খেলা তারকা।

অবশ্য এদিন সেরা একাদশে ছিলেন না আর্জেন্টিনার নিয়মিত অধিনায়ক লিওনেল মেসি। পুরো ম্যাচে তাকে মাঠে নামানটি কোচ লিওনেল স্কালোনি। পাঁচটি পরিবর্তন করলেও তাতে ছিলেন না মেসি।

ম্যাচের পরিসংখ্যান কথা বলছে আর্জেন্টিনার পক্ষে। আর্জেন্টিনা মোট ১৯ শট নিয়েছে ভেনেজুয়েলার পোস্টমুখে, যার মধ্যে ১১টি ছিল গোলমুখে। ম্যাচের ৬৯ শতাংশ বল ছিল স্কালোনির শিষ্যদের দখলে। আটটি কর্নার আদায় করে নেয় বিশ্বচ্যাম্পিয়ন দলটি।

১৪ অক্টোবর পুয়ের্তোরিকোর বিপক্ষে পরের ম্যাচটি খেলবে আর্জেন্টিনা, মিয়ামিতেই খেলা, চেজ স্টেডিয়ামে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আর্জেন্টিনাইউএসএভেনেজুয়েলামেসিলিড স্পোর্টসলো সোলসো
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

ফেনীতে নির্মাণাধীন ভবন থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার

মে ১৩, ২০২৬

সীমান্তে কাঁটাতারের বেড়া: নিরাপত্তাই অগ্রাধিকার, বললেন রণধীর জয়সোয়াল

মে ১৩, ২০২৬

রাষ্ট্রপতির হৃদযন্ত্রে সফলভাবে রিং স্থাপন

মে ১৩, ২০২৬

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

মে ১৩, ২০২৬

ঈদ উপলক্ষ্যে দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT